গোবিন্দ রায়, বসিরহাট: বিয়ের চারদিন আগে ঘরছাড়া মানসিক ভারসাম্যহীন যুবক। এক মাসের মধ্যে উত্তরপ্রদেশের নিখোঁজ যুবককে ঘরে ফিরিয়ে দিল হ্যাম রেডিও ক্লাব (HAM Radio)। স্বাভাবিকভাবেই ছেলেকে ফিরে পাওয়ার খবরে খুশি গোটা পরিবার। রবিবার নিখোঁজ যুবককে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আসছেন পরিজনরা।
ঠিক হয়ে গিয়েছিল বিয়ের দিন। বিয়ের মণ্ডপও ছিল প্রস্তুত। কিন্তু বিয়ে করতে রাজি ছিলেন না পাত্র। তারপরই হঠাৎ বাড়ি থেকে বেপাত্তা। নিখোঁজ হওয়ার প্রায় এক মাসের মধ্যে এমনই মানসিক ভারসাম্যহীন যুবকের বাড়ির সন্ধান দিল হ্যাম রেডিও ক্লাবের সদস্যরা। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বারাণসীর দিলদার নগরের বাসিন্দা বছর সাতাশের ওই যুবকের নাম ধ্যানপ্রকাশ। গত শুক্রবার উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ বাজারের মধ্যে ওই যুবককে ইতস্তত অবস্থায় ঘুরতে দেখে স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় হিঙ্গলগঞ্জ বাজার কমিটির সেক্রেটারি তথা সমবায় সমিতির সম্পাদক সুশান্ত ঘোষকে। খবর যায় হিঙ্গলগঞ্জ প্রশাসনের কাছেও। মানসিক ভারসাম্যহীন ওই যুবকের থাকা-খাওয়া ও চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত করেন সুশান্তবাবু।
[আরও পড়ুন: স্রেফ চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীনকে বেধড়ক মার, চূড়ান্ত অমানবিকতার সাক্ষী মালদহ]
নিখোঁজ ছেলেকে ফিরিয়ে দিতে পেরে খুশি পশ্চিমবঙ্গ হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ। তিনি বলেন, “ঘর ছাড়াকে পরিবারের হাতে ফিরিয়ে দিতে পেরে আমরা খুশি।” অন্যদিকে, মনের তৃপ্তি, শান্তি, মানবিকতার জন্য গত ১৫ বছরে প্রায় ৬৪ জন মানসিক ভারসাম্যহীনকে দেশের বিভিন্ন রাজ্যে ফিরিয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিলেন হিঙ্গলগঞ্জের সুশান্ত ঘোষ।
[আরও পড়ুন: স্রেফ চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীনকে বেধড়ক মার, চূড়ান্ত অমানবিকতার সাক্ষী মালদহ]
সর্বশেষ খবর
-
বর্ষা প্রবেশেও দক্ষিণবঙ্গে কাটছে না অস্বস্তি! কবে রেহাই মিলবে গরম থেকে?
-
শুধুই সৌন্দর্য নয়, এই বিশেষ এক্সটেরিয়ার পেইন্টই হবে বাড়ি রোদ-ধুলো-ফাটলের অদৃশ্য বর্ম
-
আলিপুরে সরকারি অফিসে জাহাঙ্গিরের দপ্তরে আগুন, ভাঙা হচ্ছে কাচ, কালো ধোঁয়ায় মুড়েছে চারপাশ
-
অবশেষে সুখবর! বিশ্বকাপের কোন ম্যাচে মাঠে নামবেন নেইমার? রিপোর্ট ঘিরে স্বস্তি ব্রাজিল শিবিরে
-
ভারতে ফের পোলিওর হানা! গাজিয়াবাদের জলের প্লান্টে ভাইরাসের খোঁজ, সতর্ক স্বাস্থ্যদপ্তর