অর্ণব দাস, বারাসত: নাবালিকা ছাত্রীর রহস্যমৃত্যু। সারারাত নিখোঁজ থাকার পর গাছ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, শরীরে একাধিক ক্ষতচিহ্ন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে (Mchlandapur)। অভিযোগ, প্রেমের প্রস্তাবে পরিবারের লোকেরা রাজি না হওয়ায় নাবালিকাকে খুন করেছে এলাকারই এক যুবক। দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত মছলন্দপুরের রাঘবপুর কাহারপাড়ার বাসিন্দা ওই নাবালিকা ছাত্রী। রবিবার রাত থেকে তার হদিশ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়। রাতে এলাকারই বাসিন্দা ইলিয়াস মণ্ডল নাবালিকার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসে বলে অভিযোগ। পরিবারের দাবি, ইলিয়াস মণ্ডলের নাবালিকাকে পছন্দ ছিল। তা নিয়ে সমস্যাও ছিল।
[আরও পড়ুন: ‘ফলক এখনই সরানো হোক, ভুল শুধরে নিক কেন্দ্র’, বিশ্বভারতী নিয়ে ফের সরব মমতা]
এর পর সোমবার সকালে রাঘবপুর এলাকার একটি গাছে উদ্ধার হয় নাবালিকার ঝুলন্ত দেহ। বেশ কিছুটা দূরে পড়েছিল তার জুতো। পরিবারের দাবি, দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। গোটা ঘটনার নেপথ্যে ইলিয়াস মণ্ডলের হাত রয়েছে বলেই দাবি নাবালিকার বাড়ির সদস্যদের। তাঁদের দাবি, প্রেমের প্রস্তাব পরিবার না মানায় নাবালিকার উপর ক্ষোভ ছিল ইলিয়াসের। সেই রাগেই হয়তো এই ভয়ংকর কাণ্ড ঘটিয়েছে সে। কিন্তু ঠিক কী হয়েছিল, তা জানতে তদন্ত শুরু করেছে গোবরডাঙ্গা ও মসলন্দপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
[আরও পড়ুন: অর্পিতাকে পুরভোটে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ, ‘কাঁটা’ ছিলেন জ্যোতিপ্রিয়ই!]
সর্বশেষ খবর
-
লাহোর-করাচি থেকে অ্যাকটিভ ভারতীয় সিম! বাংলায় ধৃত তিন পাকচরকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
-
পর্দায় দেশভাগের যন্ত্রণা, দর্শকদের মন কতটা ছুঁল আমির-সানির ‘বাটোয়ারা ১৯৪৭’?
-
র্যাপিডোয় যৌন হেনস্তা! বাইক চালানোর ফাঁকে আপত্তিকর স্পর্শ চালকের, ভিডিও করলেন যাত্রী
-
‘এবার বিনামূল্যে হাঁটু-হিপ প্রতিস্থাপনও’! আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার উদ্বোধন শুভেন্দুর
-
‘এই অপরাধের ক্ষমা নেই’, বন্দে মাতরম বিতর্কে সোনিয়াকে তোপ শাহের, কংগ্রেসকে ‘নির্লজ্জ’ বলে কটাক্ষ