Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

সন্তানের নাম ‘মুকুল’ রাখতে চাইছেন না অভিভাবকরা, দাবি মেয়রের

দেখুন সেই ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৬:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৬:২৭

options
link
সন্তানের নাম ‘মুকুল’ রাখতে চাইছেন না অভিভাবকরা, দাবি মেয়রের zoom

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: মুকুল রায়ের অভিযোগ নিয়ে তৃণমূল নেতৃত্ব একাধিকবার মুখ খুলেছে। প্রাক্তন দল তাঁর প্রতি যে বেজায় ক্ষুব্ধ তা বুঝিয়ে দিয়েছেন শাসক দলের নেতারা। এবার মুকুল প্রসঙ্গে মুখ খুললেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। বেনজিরভাবে জানিয়ে দিলেন কেউ এখন আর নবজাতকের নাম মুকুল রাখতে চাইছে না।

[সিনেমাকে বিনোদন হিসেবেই দেখি, ‘পদ্মাবতী’ বিতর্ক ওড়ালেন নকভি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আসানসোলে এক দলীয় কর্মসূচিত এর ব্যাখ্যাও দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। তাঁর কথায়, ‘‘কেউ যেমন তাঁদের সন্তানের নাম মীরজাফর রাখেন না তেমনই বাংলার বুক থেকে নতুন প্রজন্মের নাম কেউ আর মুকুল রাখতে চাইবেন না। ইতিহাসের পাতায় বেইমানির জন্য কুখ্যাত হয়ে রয়েছে মীরজাফরের নাম, তেমনই মুকুল রায়ের নামও বাংলা রাজনীতিতে কুখ্যাত হয়ে গেল বেইমানির জন্য।’’ ঠিক এই ভাষাতেই তৃণমূলের প্রাক্তন শীর্ষ নেতা মুকুল রায়কে আক্রমণ করেন আসানসোল পুরনিগমের মেয়র। এখানেই থামেননি জিতেন্দ্র। তাঁর সংযোজন, ‘‘মুকুল রায় এমন একটি দলে নাম লেখালেন সেই দলটাও বেইমানদের দল। দলের নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বেইমানি করেছেন লালকৃষ্ণ আডবানির সঙ্গে। মতাদর্শগত ভাবে বিজেপির সঙ্গে তাঁদের বিরোধ থাকলেও সবাই জানেন লালকৃষ্ণ আডবানি ও অটলবিহারী বাজপেয়ীর জন্য বিজেপি প্রতিষ্ঠা লাভ করেছে। কিন্তু মোদি তাঁদের সঙ্গেও বেইমানি করেছেন।’’

মোদি সরকারের নোট বাতিল ও জিএসটির চালুর প্রতিবাদে আসানসোলে অভিনব মিছিল করেছিল তৃণমূল কংগ্রেস। সেখানে ছিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ভি শিবদাসন-সহ পুরনিগমের কাউন্সিলর, মেয়র পারিষদ সদস্য ও বোরো চেয়ারম্যানরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল বানিয়ে শশ্মানযাত্রা করেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। মিছিল শেষে হটন রোডে সমাবেশ হয়। ওই সমাবেশে নোট বাতিলের প্রতিবাদের পাশাপাশি সদ্য তৃণমূল ত্যাগী বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়কে এভাবে আক্রমণ করেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তিনি রসিকতা করে বলেন, ‘‘কয়েক দিন আগে পুরনিগমে এক ব্যক্তি এসে তাঁর সদ্যজাত সন্তানের জন্ম সার্টিফিকেটে লেখা মুকুল চট্টোপাধ্যায় নামটি পরিবর্তনের আবেদন করেছেন। কারণ জানতে চাওয়ায় ওই ব্যক্তি জানান মুকুল ও বেইমান এখন সমার্থক। তাই নতুন করে এই নামটি কোনও পিতামাতা তাঁদের সন্তানের জন্য রাখতে চান না।’’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

দেখুন ভিডিও:

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.