স্টাফ রিপোর্টার: প্রত্যাশামাফিক স্বাস্থ্যক্ষেত্রে ব্যয়বরাদ্দ বাড়াল রাজ্য সরকার৷ অর্থমন্ত্রী অমিত মিত্র শুক্রবার বিধানসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে ২৯৯৯.২২ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখেন৷ তার আগে বাজেট বক্তৃতায় জানান, স্বাস্থ্যক্ষেত্রে মাত্র ৫ বছরের মধ্যে প্রতিষ্ঠানগত প্রসবের হার ৬৮ শতাংশ থেকে বেড়ে ৯০ শতাংশে এসে পৌঁছেছে৷ শিশুমৃত্যুর হারও কমে ৩১ থেকে ২৭ হয়েছে৷ দু’দিন আগে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি হাসপাতালের সমস্ত সুপারদের নিয়ে বৈঠক করেন৷ সেখানেও সাফল্যের পরিসংখ্যান নিয়ে আলোচনা হয়৷ জানা যায়, রাজ্যে টিকাকরণ কর্মসূচির অধীনে রাজ্যের ৯১ শতাংশ শিশুকে আনা হয়েছে৷ প্রসূতি মৃত্যুর হার কমেছে৷ ২০১০-১১-তে প্রতি এক লাখে ১৪১ জন মহিলার সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যু হত৷ এখন ১১৩ জনের মৃত্যু হয়৷ ৫৩টি এসএনসিইউ ও ৩০২টি এসএনএসইউ নবজাতকের পরিচর্যায় কাজ করছে৷ জেলা ও তার নিচের পর্যায়ে ৫৬টি সিসিইউ খোলা হয়েছে৷ এদিকে বাজেট বরাদ্দ বাড়ায় খুশি চিকিৎসকমহল৷ তঁদের মত, এর ফলে সরকারি হাসপাতালের পরিষেবার পরিধি অনেকেটাই বাড়বে৷ বাড়বে পরিষেবার মানও৷
সর্বশেষ খবর
-
সিরিজের মাঝে ছাঁটাই কোচ-অধিনায়ক! ‘পাকিস্তানে এটাই হয়, ভরসা রাখুন’, খোঁচা ভারতীয় তারকার
-
হাওড়া দখলে বাড়তি গুরুত্ব, পৃথক ইস্তেহার বিজেপির, নেওয়া হচ্ছে বিশিষ্টদের পরামর্শ
-
একঘেয়ে ডিম সেদ্ধ ছেড়ে সকালের জলখাবারে ডিম যোগ করুন এই ৫ অনন্য উপায়ে
-
‘কে এই সিদ্ধার্থ মলহোত্রা, রণবীর সিং?’ সুপারস্টারদের নিয়ে ‘টিপ্পনি’, ফের বিতর্কে অন্নু কাপুর
-
বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার, সুপ্রিম কোর্টে বড় স্বস্তি ককরোচদের