Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

পুরুলিয়া ইস্যুতে বঙ্গ বিজেপিকে আন্দোলনের ঝাঁজ বাড়ানোর নির্দেশ দিল্লির

দুই দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে পুরুলিয়ায় বিজেপির মহামিছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০১৮, ১৫:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০১৮, ১৫:৫৪

options
link
পুরুলিয়া ইস্যুতে বঙ্গ বিজেপিকে আন্দোলনের ঝাঁজ বাড়ানোর নির্দেশ দিল্লির zoom

রূপায়ণ গঙ্গোপাধ্যায় ও সুমিত বিশ্বাস: এরাজ্যে বিরোধী রাজনীতিতে এখনও সাবালক হয়নি বঙ্গ বিজেপি। এ কটাক্ষ আজকের নয়। স্বয়ং অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলায় এসে রাজ্য নেতৃত্বকে বড়বাজারের বাইরে বেরিয়ে রাজনীতি করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু রাজ্যে একাধিক ইস্যুতে মাটি কামড়ে রাজনীতি করার বদলে ঠান্ডা ঘরে বসে জ্বালাময়ী ভাষণ ছেড়ে দায় সারেন রাজ্য নেতারা। অন্যদিকে, পুরুলিয়ায় দুই কর্মীর মৃত্যুর ঘটনায় আন্দোলনে সেই ঝাঁজ লক্ষ্য করা যাচ্ছে না।

[তৃণমূল নেতা খুনের জের, বনধের চেহারা বাগনানে]

তাই দেরিতে হলেও টনক নড়েছে বিজেপির। পুরুলিয়া ইস্যুতে আন্দোলনের তীব্রতা বাড়ানোর জন্য রাজ্য নেতৃত্বকে নির্দেশ দিল দিল্লির হাই কমান্ড। সোমবার রাতে কলকাতায় বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) রামলালের উপস্থিতিতে বৈঠক হয়। ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ-সহ রাহুল সিনহা, দিলীপ ঘোষ, মুকুল রায়, সুব্রত চট্টোপাধ্যায়রা। সেখানে রামলাল জানান, দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ২৭ ও ২৮ জুন রাজ্যে আসছেন। সাংগঠনিক বৈঠক ছাড়াও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে দলের পরবর্তী রণকৌশল নেতৃত্বকে বলবেন তিনি। এছাড়া, গতকালের বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ১৭ থেকে ২২ জুনের মধ্যে কুড়িটি জেলায় জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ অবস্থান করবে বিজেপি। এই কর্মসূচিতে থাকতে বলা হয়েছে রাহুল সিনহা, দিলীপ ঘোষ ও মুকুল রায়কে। আজ মঙ্গলবার সকাল থেকে দলের বিস্তারকদের নিয়ে বৈঠক চলছে। দুপুরেই বৈঠকে যোগ দেবেন রামলাল। কাল, বুধবার কলকাতায় আসছেন বিজেপির আর এক শীর্ষ নেতা সৌদান সিং। অমিত শাহর সফর নিয়ে আলোচনা হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[পুরুলিয়ায় ২ দলীয় কর্মীর মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে যাচ্ছে বিজেপি]

প্রসঙ্গত, পুরুলিয়ায় দুই দলীয় কর্মী ত্রিলোচন মাহাতো ও দুলাল কুমারের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে যাচ্ছে বিজেপি। একইসঙ্গে পঞ্চায়েত ভোটের আগে পুরুলিয়াতে দলের উপজাতি মোর্চার নেতা জগন্নাথ টুডুর খুনের ঘটনা নিয়েও সিবিআই তদন্তের দাবি জানাতে চলেছে বিজেপি। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু একথা জানিয়েছেন। মঙ্গলবার পুরুলিয়া শহরে মহামিছিলের আয়োজন করে বিজেপি। তাতে পা মেলান সায়ন্তন বসু-সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। দুই কর্মীর মৃত্যুকে খুনের আখ্যা দিয়ে এই প্রতিবাদ মিছিল। দলীয় কর্মী দুলাল কুমারের আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ নেতৃত্ব। বিজেপি নেতাদের প্রশ্ন, সাত ফুট শূন্যে উঠে গিয়ে কীভাবে আত্মহত্যা সম্ভব? সায়ন্তন বসুর অভিযোগ, ‘দুলাল নিখোঁজ হওয়ার আগে মোটরবাইকে করে এসে তাঁকে হুমকি দেওয়া হয়। এরপর দুলাল নিখোঁজ হয়।’ পুরুলিয়ার জুবিলি ময়দান থেকে এদিনের মহামিছিল বেরিয়ে জেলাশাসকের অফিস এর সামনে গিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করে কয়েক হাজার বিজেপি কর্মী। তাদের এই বিক্ষোভ সমাবেশ চারদিন ধরে লাগাতার চলবে। এই মহামিছিল ঘিরে স্তব্ধ হয়ে যায় গোটা পুরুলিয়া শহর। গোটা জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারে হাজারে বিজেপি কর্মী সমর্থকেরা যোগদান করেন। উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়, রাজ্য সাধারণ সম্পাদক সায়্তন বসু, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, জেলা মহিলা মোর্চা সভাপতি কাবেরী চ্যাটার্জি-সহ জেলার নেতা-কর্মীরা।

ছবি: সুনীতা সিং

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.