স্টাফ রিপোর্টার: বুধবার গোর্খা জনমুক্তি মোর্চা পাহাড়ে বনধ ডেকেছে৷ কিন্তু এই হরতালের দিনেও পাহাড়ে জনজীবন স্বাভাবিক রাখার জন্য রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট৷
এই বনধের পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়৷ সেই মামলার শুনানি শেষে মঙ্গলবার প্রধান বিচারপতি গিরিশ গুপ্তর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, পাহাড়ে জনজীবন স্বাভাবিক রাখার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের৷ এর আগেও একবার পাহাড়ে বনধের দিন একইভাবে রাজ্য সরকারকে জনজীবন স্বাভাবিক রাখতে নির্দেশ দিয়েছিল এই আদালত৷ আদালতের নির্দেশ মেনেই কাজ শুরু করেছে সরকার৷
মঙ্গলবার দুপুর থেকে বনধের বিরোধিতা করে পাহাড়ে শান্তি মিছিল শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ আবার বনধের দিন এবং আগে ও পরের দিন ছুটি নিলে বেতন কাটা যাবে বলে নির্দেশ পৌঁছেছে৷ বনধের দিন প্রশাসনিক ব্যবস্থা তদারকি করতে ইতিমধ্যেই পাহাড়ে গিয়েছেন তিন মন্ত্রী৷ কালিম্পংয়ে গৌতম দেব, কার্শিয়াংয়ে রবীন্দ্রনাথ ঘোষ ও দার্জিলিংয়ে জেমস কুজুর দায়িত্ব নিয়েছেন৷
সর্বশেষ খবর
-
চিনি-গুড় প্রয়োজন নেই, মিষ্টিমুখের ইচ্ছে হলে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর গ্রিন মুগ লাড্ডু
-
হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন, চাওয়া হচ্ছে টাকা! পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক
-
‘লাশের রাজনীতি করতে ভালোবাসেন…’, হালিশহর প্রসঙ্গে মমতার বিরুদ্ধে বিস্ফোরক মুকুল-পুত্র!
-
শান্তি বহু দূর! ইরানকে ‘শিক্ষা’ দিতে হরমুজে মার্কিন রণসজ্জা, প্রণালী ঘিরল ২০ ‘জলদানব’
-
শনির দশায় জেরবার সায়ন্তিকা! প্রেম জীবন নিয়ে নায়িকাকে কোন পরামর্শ জ্যোতিষীর?