সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর ঠিক আগেই বাংলার বাজারে হাজির পদ্মার ইলিশ। শুক্রবার সকাল থেকে কলকাতা, হাওড়া-সহ বিভিন্ন বাজারে মিলছে ওপারের রূপোলিশস্য। ৮০০-১২০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হচ্ছে ১২০০ টাকা থেকে ১৬০০ টাকায়। স্বাভাবিকভাবেই মুখে হাসি ফুটেছে ভোজনরসিক বাঙালির।
লক্ষ্মীবারে বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে বেশ কয়েকটন ইলিশ এসে পৌঁছয়। বেনাপোল বন্দর থেকে পাওয়া সূত্রে জানা গিয়েছে, ৩০০০ টন ইলিশ রপ্তানির প্রথম চালানে ৪ টন অর্থাৎ ৪ হাজার কেজি মাছ এসেছে। দুটি ট্রাকে করে ২০০ বক্স মাছ বুধবার বিকেলে বেনাপোল বন্দরে পৌঁছে যায় রপ্তানির জন্য। মৎস্য দপ্তরের অনুমতি সাপেক্ষে বৃহস্পতিবার পেট্রাপোল দিয়ে ঢুকেছে এপার বাংলায়। নতুন ও পুরনো সব আবেদনপত্র এবং এর সঙ্গে সম্পর্কিত কাগজপত্র যাচাই-বাছাই করে ইলিশ রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। শর্তে বলা হয়েছে, অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।

বৃহস্পতিবার বেনাপোল বন্দর দিয়ে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির মধ্যে প্রথম চালানে মোট ১৮ মেট্রিক টন অর্থাৎ ১৮ হাজার কেজি ইলিশ মাছ। প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য পড়ছে ১০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২০০ টাকা। আর ভারতীয় মূল্যে ৮৪০ টাকা। সেই নিরিখে বাজারে পদ্মার ইলিশের দাম নির্ধারিত হবে। পরে আরও ইলিশ ঢুকবে। ফলে বাজারে জোগান বাড়বে। আর জোগান বাড়লে দামও খানিকটা কমতে পারে।
সর্বশেষ খবর
-
সিএসকের মালিকানা চান ধোনি, রাজি নয় ম্যানেজমেন্ট! মেজাজ হারিয়ে দল ছাড়ছেন ‘ক্যাপ্টেন কুল’?
-
আইন অমান্যে অশান্তি পাকানোর অভিযোগ, চুঁচুড়ায় গ্রেপ্তার প্রাক্তন সিপিএম বিধায়ক
-
‘আমার যৌবন, বেডরুমে উঁকি দেবেন না’ বলে শাসান কঙ্গনা, রামদেব বললেন, ‘গোটা দেশ জানে…’
-
বছর তিনেক সহবাস দুই মহিলা কনস্টেবলের! বিয়ের জন্য ছুটিও চেয়েছিলেন, আচমকা কেন বাতিল সিদ্ধান্ত?
-
মা হওয়াতেই আপত্তি! মুর্শিদাবাদে ১১ দিনের শিশুকন্যাকে বালতিতে ডুবিয়ে ‘খুন’, গ্রেপ্তার মা