সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার বলছে, শ্রাবণের শেষ সপ্তাহ। আকাশে মেঘ-বৃষ্টির লুকোচুরি। এই আবহাওয়ায় ধোঁয়া ওঠা গরম ভাতে ইলিশের কথা মনে পড়লেই জিভে জল বাঙালির। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কমল পদ্মার ইলিশের জোগান। মনখারাপ ইলিশপ্রেমী আমজনতার।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দফায় দফায় উত্তাল বাংলাদেশ। গত রবিবার থেকে নতুন করে অশান্তির আগুন যেন দাবানলের রূপ নিয়েছে। বিক্ষোভকারীদের চাপের মুখে হাসিনা সরকারের পতন ঘটেছে।

লক্ষ্মীবারে অন্তর্বর্তী সরকার শপথও হতে পারে বলেই খবর। এই পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তে বন্ধ ট্রাক চলাচল। তার ফলে খুব স্বাভাবিকভাবেই পদ্মার ইলিশের জোগানে টান পড়েছে।

[আরও পড়ুন: ‘বাংলাদেশে শান্তি ফেরাতে পারবেন ‘বাংলার জামাই’ ইউনুসই’, আশা শ্যালকের]
এমনিতেই পদ্মার ইলিশ কিনতে গিয়ে পকেটের কথা বার বার চিন্তা করতে হয় খাদ্যরসিক বাঙালিকে। আর বাংলাদেশের ডামাডোলের ফলে রুপোলি শস্যের জোগানে টান পড়া মাত্রই হু হু করে আরও বাড়ছে দাম। সাধারণত সীমান্ত লাগোয়া এলাকার বাজারগুলিতে ১ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ কেজি পিছু ১২০০ টাকা দরে বিক্রি হয়। সেই ইলিশের দামই একলাফে বেড়ে হয়েছে কেজি প্রতি ২ হাজার টাকা।
ব্যবসায়ীদের কথায়, “প্রতি বছর জুলাই-আগস্ট মাসে পদ্মার ইলিশ বাজারে পাওয়া যায়। দাম তুলনামূলক একটু বেশি হলেও ক্রেতার অভাব হত না। এখন জোগান কম। তাই দাম বাড়ছে হু হু করে।” তার ফলে ইচ্ছা থাকলেও ইলিশ ছুঁয়ে দেখারও সাহস করছেন না অনেকেই। সামনেই পুজো। সেই সময় এবছর আদৌ পদ্মার ইলিশ ভোজনরসিক বাঙালির কপালে জুটবে কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে।
[আরও পড়ুন: ‘ভারতরত্ন অথবা রাজ্যসভা সাংসদ’, ভিনেশকে সম্মান জানাতে অভিনব প্রস্তাব অভিষেকের]
সর্বশেষ খবর
-
‘আগেও দু’বার হারিয়েছি, আমাদের ভয় পাবে,’ সেমিতে উঠে এমবাপেদের হুঙ্কার স্পেনের ইয়ামালের
-
বারুইপুরের ‘নির্দোষ’ ইন্দ্রজিৎ খুনে জারি ধরপাকড়, মুখ্যমন্ত্রীর সফরের আগেই গ্রেপ্তার আরও ৩
-
সৃজিতের গোয়েন্দা ছবিতে ‘কানাইচরণ’ যিশু, প্রথমবার টিমে ‘কিশোরী’ ইধিকা, কবে শুরু শুটিং?
-
অসমের ফ্লাইওভারে জুবিনের ম্যুরালে চে-র ছায়া! ক্ষোভ উগরে দিলেন হিমন্ত
-
দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে কর্মরত শ্রমিকের মৃত্যু, প্রশ্নের মুখে নিরাপত্তা