সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি কর্মীদের জন্য সুখবর। পুজো তো শেষ, কিন্তু ফের একবার লম্বা ছুটি পেতে চলেছেন তাঁরা। কিন্তু কীভাবে? আগামী বছর মার্চে দোলপূর্ণিমার সময়েই টানা ৪টি ছুটি পেতে চলেছেন তাঁরা। সোমবার এমনটাই জানা গিয়েছে নবান্নের তরফ থেকে। দোল এবং হোলি মিলিয়েই মিলবে এই ছুটি।
[ভাঙা কাচের বোতল গলায় ঢুকিয়ে প্রেমিকাকে খুনের চেষ্টা, ধৃত যুবক]
কিন্তু কীভাবে সম্ভব হবে তা? এদিন নবান্ন থেকে প্রকাশিত ছুটির তালিকায় জানানো হয়, দোল উপলক্ষে রাজ্য ছুটি ঘোষণা করেছে ২০১৮ সালের ১ মার্চ। আর তার পরের দিন অর্থাৎ ২ মার্চ হোলি উপলক্ষে দেওয়া হবে ছুটি। এবং তার পরের দু’দিন শনি ও রবিবার হওয়ায় এমনিতেই পাওয়া যাবে দু’টি ছুটি। অর্থাৎ চারদিন টানা ছুটি কাটাতে পারবেন কর্মীরা। আসলে নিয়মানুযায়ী ২ মার্চ দোল ও ৩ মার্চ পড়েছিল হোলি। শনিবার হোলি পড়ে যাওয়ার কারণেই ছুটি এগিয়ে আনা হয়েছে। কর্মীদের জন্য এভাবেই চারদিন ছুটির ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
[এবার প্রতিরক্ষামন্ত্রীর অরুণাচল সফর নিয়েও আপত্তি চিনের]
কয়েকদিন আগেই ছটপুজো উপলক্ষে এরকমভাবে ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। ২৬ অক্টোবর ছুটি মিলেছিল সরকারী কর্মীদের। এইভাবে পরপর ছুটি ঘোষণা হওয়ায় স্বভাবতই খুশির হাওয়া সরকারি কর্মীদের মধ্যে। দোলের এখনও দেরি থাকলেও ইতিমধ্যেই অনেকেই পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতেও শুরু করে দিয়েছেন।
[পণের দাবিতে পুড়িয়ে খুন বধূকে, ফুলবাগানে চাঞ্চল্য]
সর্বশেষ খবর
-
পালাবদল হতেই আন্দোলনের পথ ছাড়ল কুড়মিরা, রেল-সড়ক অবরোধ থেকে সরে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে
-
বিনা যুদ্ধে নাহি দিব… হেরেও অমলিন থাকবে ভোজিনহাদের রূপকথা, কষ্টের জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’