সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়ের বিদায়ে বাতাসে বিষাদ। তবে দশভুজার বিদায় ঘণ্টার সঙ্গে সঙ্গেই যেন বেজে ওঠে মা ভবতারিণীর আগমন ধ্বনি। আর মাত্র সপ্তাহ দুয়েকের অপেক্ষা, তার পরই দেবী চামুণ্ডার পুজো। কালীপুজোর সময় রয়েছে ধনতেরাস, দীপাবলি, ভাইফোঁটা, দ্বীপান্বিতা লক্ষ্মীপুজোও। আলোর উৎসবে মেতে উঠবে বাঙালি।
দীপাবলি ও কালীপুজো মিলিয়ে কদিন ছুটি পাবেন হিসাব করেছেন? না করলে দেখে নিন কবে, কবে ছুটি পড়েছে।
এবার দীপাবলি ও কালীপুজো ভাইফোঁটা মিলিয়ে মোট চারদিনের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। দেশজুড়ে টানা পাঁচদিন চলবে দীপাবলি উৎসব। তাঁর মধ্যে কার্তিক মাসে ত্রয়োদশী তিথিতে পালন করা হবে ধনতেরাস। যা পড়েছে ২৯ অক্টোবর। পরের দিন বুধবার রয়েছে ভূত চতুর্দশী। দীপাবলির তৃতীয় দিন কার্তিক অমাবস্যার পূণ্য তিথিতে ৩১ তারিখ হবে মা কালীর আরাধনা। ভাইফোঁটা রয়েছে ৩ নভেম্বর।
এই দিনগুলোর মধ্যে কালীপুজোর দিন ৩১ তারিখ বৃহস্পতিবার ছুটি থাকবে। পুজোর পর দিন ১ তারিখও বন্ধ থাকবে সরকারি অফিস। শনিবার অনেক সরকারি অফিস হাফ বেলা হয়। আবার কিছু অফিসে ছুটিও থাকে। ৩ নভেম্বর রবিবার, ভাইফোঁটা। সেই দিন এমনিই ছুটি। তার পর দিন ৪ তারিখও ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। সব মিলিয়ে ৪ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের