Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

পরকীয়া সন্দেহে সালিশি সভা বসিয়ে গৃহবধূকে বেধড়ক মার, কাটা হল মাথার চুল

মধ্যযুগীয় বর্বরতা!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৩:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৩:৩৯

options
link
পরকীয়া সন্দেহে সালিশি সভা বসিয়ে গৃহবধূকে বেধড়ক মার, কাটা হল মাথার চুল zoom

দিব্যেন্দু মজুমদার, হুগলি: বাজারে গিয়ে এক পরিচিত যুবকের সঙ্গে দেখা।  রাস্তায় দাঁড়িয়ে তাঁর সঙ্গে কথা বলছিলেন এক গৃহবধূ। ওই মহিলার অজান্তে সেই ঘটনার ছবি তোলে কয়েকজন যুবক। রটিয়ে দেওয়া হয়, ওই যুবকের সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্কে আছে ওই মহিলার। গ্রামে সালিশি সভা বসিয়ে ওই গৃহবধূকে বেঝড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। এমনকী, চুল কেটে নেওয়া হয় তাঁর! ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসল প্রশাসন। একজনকে আটক করেছে পুলিশ। মধ্যযুগীয় বর্বরতা হুগলির খানাকুলে।

[শ্বশুরবাড়িতে ঢুকে স্ত্রীকে গুলি করে খুন যুবকের, কোন্নগরে ‘লাভ জেহাদ’-এর ছায়া]

Advertisement

বছর সাতেক আগে বিয়ে হয়েছে। আক্রান্ত গৃহবধূ এক সন্তানের মা। তাঁর শ্বশুরবাড়ি খানাকুলের ধরমপুর মল্লিকপাড়া। গত বুধবার বাড়ির কিছু জিনিস কিনতে স্থানীয় রাজহাটি বাজারে গিয়েছিলেন তিনি। আক্রান্ত মহিলার দাবি, কেনাকাটা সেরে বাজারে এক পরিচিত যুবকের সঙ্গে কথা বলছিলেন তিনি। মোবাইলে তাঁদের ছবি তোলে স্থানীয় কয়েকজন যুবক। ওই গৃহবধূর শ্বশুরবাড়ি গ্রামের লোকেদের সেই ছবি দেখানো হয়। অভিযুক্তরা রটিয়ে দেয়, ওই যুবকের সঙ্গে নাকি তাঁর বিবাহ-বর্হিভূত সম্পর্ক রয়েছে। ছবি দেখে বিভ্রান্ত হন গ্রামবাসীরা। বিবাহ-বর্হিভূত সম্পর্কের কথা বিশ্বাস করে ফেলেন তাঁরা। বুধবার সন্ধ্যায় যখন বাজার থেকে ফেরেন ওই গৃহবধূ, তখন তাঁর শ্বশুরবাড়িতে ওই যুবকেরা চড়াও হয় বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, গ্রামে রীতিমতো সালিশি সভা বসে। একতরফাভাবে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। বেধড়ক মারধরের পর ওই গৃহবধূর মাথার চুল কেটে নেয় অভিযুক্তরা। তারপরেও অবশ্য রেহাই মেলেনি। বৃহস্পতিবার সকালেও ফের ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে হামলা হয় বলে অভিযোগ। সন্ধ্যায় নির্যাতিতাকে নিয়ে খানাকুল থানায় অভিযোগ জানাতে যান স্বামী। তাঁর দাবি, ব্যবস্থা নেওয়া তো দূর অস্ত, অভিযোগই নিতে চায়নি পুলিশ।

এদিকে সালিশি সভায় ওই গৃহবধূকে মারধরের ঘটনায় ভিডিও করে করেছিলেন গ্রামেরই কয়েকজন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নড়চড়ে বসে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেশি রাতে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে পুলিশ। নির্যাতিতার স্বামীর দাবি, স্ত্রীর বিরুদ্ধে বিবাহ-বর্হিভূত সম্পর্কের অভিযোগ ভিত্তিহীন। গ্রামবাসীরাও সেকথা জানেন। কিন্তু, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় মুখ খোলার সাহস পাচ্ছেন না কেউ।

[শৈশবেই অপরাধে হাত পাকানো, নদিয়ায় ‘কঙ্কাল কারিগর’-এর গ্রেপ্তারিতে খুলছে জট

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.