সুমন করাতি, হুগলি: ধন্য প্রেম! ঝুঁকি নিয়ে মোবাইলের দোকানে চুরি করে প্রেমিকাকে উপহার দিয়ে বিপাকে যুবক। আপাতত শ্রীঘরে অভিযুক্ত। গ্রেপ্তার ধৃতের এক বন্ধুও।
বেশ কয়েকদিন ধরেই পোলবা থানার নানা এলাকায় চুরির ঘটনা ঘটছে। কখনও বন্ধ বাড়ি তো কখনও দোকানে চলছে লুটপাট। দিনদুয়েক আগে ডাকাতির আগেই ডাকাতদলের পর্দাফাঁস করেন তদন্তকারীরা। ডাকাতির জন্য জড়ো হওয়া ৩ জন গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ। তারা সকলেই মেটিয়াবুরুজ ও খিদিরপুরের বাসিন্দা। তবে পোলবার মহানদ ও কামদেবপুর এলাকার দুটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে কার্যত হতবাক পুলিশকর্মীরা।
[আরও পড়ুন: বন্ধ হচ্ছে পেটিএম পরিষেবা! কতদিন করা যাবে লেনদেন?]
কামদেবপুরের চুরির ঘটনায় অলোকনাথ মোহন্ত নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সে চন্দননগরের বাসিন্দা। মহানদের মোবাইল দোকানের চুরির ঘটনায় রাহুল মণ্ডল ও মিহিলাল মণ্ডলকে গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ। মহানদ নাগরপাড়ার বাসিন্দা তারা। রাহুল মণ্ডলকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তার বান্ধবীকে মোবাইল উপহার দিয়ে চুরি করে সে। আর তার পরই শ্রীঘরে যুবক। পোলবা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
[আরও পড়ুন: কাজের অভাব নেই! অভিশপ্ত টানেলে কাজে ফেরা মানিকদের ঘরে ফেরার ডাক মমতার]
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী