Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬

মদের টাকা না দেওয়ায় স্ত্রীকে খুন, সন্তানের বয়ানে আটক স্বামী

মায়ের এমন পরিণতিতে অথৈ জলে শৈশব।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১৬:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১৬:১৭

options
link
মদের টাকা না দেওয়ায় স্ত্রীকে খুন, সন্তানের বয়ানে আটক স্বামী zoom

দিব্যেন্দু মজুমদার, হুগলি: গৃহকর্তার মদ্যপান ঘিরে পরিবারে রোজই অশান্তি হত। এমনকী মদ খাওয়ার জন্য স্ত্রীর কাছে টাকা চাইতেও লজ্জা পেত না বাদল মুর্মু। স্বামীর আচরণের প্রতিবাদ করায় খুন হয়ে যেতে হল বধূকে। এই ঘটনাকে কেন্দ্র করে হুগলির পান্ডুয়ার তিননা ইলমবাজার ক্যানেল পাড় এলাকায় হইচই পড়ে গিয়েছে।

[দুর্ঘটনা আরও কমাতে মুখ্যমন্ত্রীর নয়া দাওয়াই, ‘স্লো ড্রাইভ, সেভ লাইফ’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ওই দম্পতির পাঁচ বছরের মেয়ের জবানবন্দির ভিত্তিতে পান্ডুয়া থানার পুলিশ স্বামীকে আটক করেছে।  মৃত গৃহবধূ সোমবারি মুর্মু (৩৪)-র দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় মদের নেশায় প্রতিদিনই স্ত্রীকে গালাগালি করত বাদল। এমনকী স্ত্রীকে মারধরও করত বলে অভিযোগ। ওই দম্পতির পাঁচ বছরের মেয়ে পুলিশের সামনে বয়ান দেয় শুক্রবার দুপুরে মদ খাওয়ার জন্য তার বাবা মায়ের কাছে টাকা চায়। মা টাকা দিতে না চাইলে বাবা মাকে বেদম মারতে থাকে। তারপর হঠাৎ বাদল স্ত্রীর গলা চেপে ধরে। শ্বাসরোধ হয়ে সোমবারি মুর্মু মাটিতে পড়ে যান। তখনও রাগ থামেনি বাদলের। মাটিতে কার্যত নিস্তেজ হয়ে পড়ে থাকা সোমবারির মুখে এক বালতি জল ছুড়ে দেয় বাদল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও মা উঠছে না দেখে পাঁচ বছরের মেয়ে অবাক হয়ে যায়। সে প্রতিবেশীদের বাড়িতে গিয়ে ঘটনার কথা জানায়। এরপরই এলাকার লোকজন পান্ডুয়া থানায় গিয়ে অভিযুক্তর বিরুদ্ধে নালিশ জানায়। পুলিশ সোমবারির দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই দম্পতির শিশু কন্যা মাকে কীভাবে মারা হয়েছে তার পুরো বিবরণ দেয় পুলিশকে। পুলিশ ওই শিশুর বয়ানের ভিত্তিতে বাদল মুর্মুকে আটক করেছে।

[কিশোরীকে ধর্ষণের অভিযোগ মায়ের প্রেমিকের বিরুদ্ধে, গ্রেপ্তার ২]

বাদলের এই কাণ্ডে ক্ষুব্ধ প্রতিবেশীরা। তাদের বক্তব্য ওই ব্যক্তিকে একাধিকবার সতর্ক করলেও আচরণ বদলায়নি। এমনকী ঘটনার পর তাকে এতটুকু অনুতপ্ত মনে হয়নি। মায়ের এমন পরিনতি এবং বাবা পুলিশের হেফাজতে যাওয়ায় সমস্যায় পড়েছে ছোট্ট শৈশব।

[পাওনা টাকা ফেরত চাওয়ায় কান, হাতের আঙুল কাটা গেল এক ব্যক্তির!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.