দিব্যেন্দু মজুমদার, হুগলি: বাড়িতে স্ত্রী রয়েছেন। তবু বয়সে অনেক বড় এক মহিলার সঙ্গে থাকতেন যুবক। মহিলার সঙ্গে সম্পর্ক এতটাই গভীর ছিল যে প্রতিবেশীরা ধরে নিয়েছিল তারা স্বামী-স্ত্রী। শেষ পর্যন্ত প্রেমিকার বাড়িতে রহস্যজনক মৃত্যু হল যুবকের। এই ঘটনায় চুঁচুড়ার কানাগড় আশ্রম মাঠ এলাকায় শোরগোল পড়েছে।

[২ লক্ষ টাকা পণ চাই, স্ত্রীর কিডনি ‘বিক্রি’ করে দিল স্বামী!]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবাহিত ওই যুবকের নাম স্বপন শাহ (২৮)। বাড়ি ব্যান্ডেলের দেবানন্দপুরের মানসপুরে। বছর দুয়েক আগে কানাগড় এলাকায় সাবিনা ফ্লোরিয়ান নামে আটত্রিশ বছরের এক মহিলা জমি কিনে বাড়ি করে বসবাস শুরু করেন। এরপর থেকেই স্বপন প্রায়ই সাবিনার সঙ্গে থাকতেন। স্বপন ও সাবিনার আচার-আচরণ এমন ছিল যে, স্থানীয় বাসিন্দারা তাঁদের স্বামী-স্ত্রী বলে ভাবতে শুরু করেন। রবিবার সাবিনা তন্ময় নামে স্থানীয় এক টোটোচালককে ফোন করে। চুঁচুড়া থানায় সিভিক ভলান্টিয়ারের কাজও করেন তন্ময়। ওই যুবককে সাবিনা বলে তাঁর স্বামী অসুস্থ হয়ে পড়েছে। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তন্ময় কথামতো স্বপনকে চুঁচুড়া ইমামামবাড়া হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রথমদিকে সাবিনা স্বপনের মৃত্যুর খবর ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। স্বপনবাবুর ভাই মনোজ শাহ জানান, তাঁর ভাই বিবাহিত হওয়া সত্ত্বেও ওই মহিলার কুসঙ্গে জড়িয়ে পড়েছিল।
[লরির ধাক্কায় মৃত্যু কর্তব্যরত পুলিশকর্মীর, বাসের চাকায় পিষ্ট প্রৌঢ়া]
এলাকার বাসিন্দাদের বক্তব্য, এই ঘটনার পর তাঁরা সাবিনাকে আর পাড়ায় থাকতে দেবেন না। চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কানাগড়ের আশ্রম মাঠ এলাকায় গিয়ে বাড়ির ভিতর ও বাইরে বিভিন্ন জায়গায় বমি ও রক্তের দাগ দেখতে পায়। সাবিনার বাড়ির কাছেই একটা পুকুর থেকে পুলিশ মৃত স্বপনের রক্তমাখা জামাকাপড় উদ্ধার করে। অন্যদিকে, চুঁচুড়া থানার সিভিক ভলান্টিয়ার তথা টোটোচালক তন্ময়ের বক্তব্য, এদিন ভোরে স্বপনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। ঘটনার পর থেকে সাবিনা নামে ওই মহিলা পলাতক। স্বপনকে খুন করা হয়েছ না অন্য কোনও কারণে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর
-
গরমে গায়ে জোড়া কম্বল, শীতে বরফ জলে স্নান! বৃদ্ধের বিরল রোগ দেখে তাজ্জব চিকিৎসকেরা
-
খেলা-মেলা-মদের সংস্কৃতির ফল! বারুইপুর ধর্ষণ-খুন কাণ্ডে প্রাক্তন শাসককে দুষলেন রত্না দেবনাথ
-
লক্ষ্য মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ত্রিদেশীয় সফরে রওনা মোদির
-
আমবাগানে হাত-পা বাঁধা বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ! খুনের অভিযোগে শোরগোল কল্যাণীতে
-
মাটি খুঁড়তেই বাণ্ডিল বাণ্ডিল টাকা! উদ্ধার প্রচুর মাদকও, কালীগঞ্জে সক্রিয় পাচারচক্র?