Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

আত্মরক্ষার পাঠ দিতে ছাত্রীদের ক্যারাটে শেখাচ্ছে পুলিশই

ভেঙে পড়া নয়, আক্রমণকারীকে ভেঙে দেওয়ার শিক্ষা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০১৮, ০৮:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০১৮, ০৮:৪৯

options
link
আত্মরক্ষার পাঠ দিতে ছাত্রীদের ক্যারাটে শেখাচ্ছে পুলিশই zoom

দিব্যেন্দু মজুমদার: ফিরে দাঁড়ানো নয়, ঘুরে দাঁড়ানো। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া নয়, চোখে চোখ রেখে লড়াই। ভেঙে পড়া নয়, বরং আত্মরক্ষার পাঠ নিয়ে আক্রমণকারীকেই ভেঙে দেওয়া। ক্যারাটের কৌশলের নেপথ্যে যেন মিশে ছিল এ বার্তাই। শিখল ছাত্রীরা। শেখাল পুলিশ। নজিরবিহীন উদ্যোগ হুগলিতে। পড়াশুনা চালিয়ে যাওয়ার পাশাপাশি স্কুলের মেয়েদের আত্মরক্ষার কলাকৌশল শেখানোর জন্য এবার এগিয়ে এল হুগলি জেলা পুলিশ। বৃহস্পতিবার সিঙ্গুর থানার উদ্যোগে বড়া মধুসূদন বালিকা বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের আত্মরক্ষার্থে ক্যারাটের প্রশিক্ষণ দেওয়া হয়।

[  জিআই প্রাপ্তির সেলিব্রেশন, ২২ হাজার রসগোল্লায় উৎসব কীর্ণাহারে ]

Advertisement

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পড়াশুনা শেষ করার আগেই নাবালিকা অবস্থায় অনেক মেয়ের বিয়ে হয়ে যায়। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে করলে একটি মেয়ের শারিরীক ও মানসিক ক্ষতি কতটা হতে পারে তা নিয়ে ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এদিন বড়ার স্কুলটিতে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। তবে বিপদ এখানেই শেষ নয়। প্রতিদিন সংবাদমাধ্যমে উঠে আসে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হলে ছাত্রীরা যাতে রুখে দাঁড়াতে পারে তার ব্যবস্থা হওয়া প্রয়োজন। কিন্তু এখনও রাজ্যের সব ছাত্রীরা সে সুযোগ পায় না। ফলে অনেক সময়ই অসহায় অবস্থার শিকার হতে হয় তাঁদের। সিঙ্গুর থানার ওসি সুখময় চক্রবর্তী জানান, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য মেয়েদের আত্মরক্ষার জন্য বিভিন্ন কলাকৌশল শেখারও প্রয়োজন। তাই এদিন পুলিশের উদ্যোগে বড়া মধুসূদন বালিকা বিদ্যালয়ে ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। ছাত্রীদের আত্মরক্ষার জন্য বিভিন্ন কলা কৌশল শেখান প্রশিক্ষক সন্দীপন সাধুখাঁ ও সোহেলি রায়।

hogghly-2

 প্রেমিক বিবাহিত জানতে পেরে আত্মঘাতী তরুণী, একই পরিণতি তরুণেরও ]

প্রশিক্ষণ শেষে ছাত্রীরা পুলিশ আধিকারিকদের কাছে দবি করেন, তাদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হোক। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় মাসে একদিন করে ছাত্রীদের ক্যারাটের প্রশিক্ষণ দেওয়া হবে। শুধু এই স্কুলেই নয়, আগামী দিনে সিঙ্গুরে অন্যান্য স্কুলেও ছাত্রীদের আত্মরক্ষার কৌশল শেখানোর জন্য পুলিশ কর্মসূচি গ্রহণ করবে বলে জানা গিয়েছে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ছাত্রীদের অভিভাবকরাও।

[  জমি নিয়ে পারিবারিক বিবাদ, দুধের শিশুর যৌনাঙ্গে ব্লেড চালাল বাবা ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.