সুমন করাতি, হুগলি: কোন্নগরের শিশু খুনে নয়া মোড়। শান্তা-ইফফাতের সম্পর্কে ফাটলের ইঙ্গিত! সূত্রের দাবি, থানার লকআপে বান্ধবী ইফফাত পারভিনকে সপাটে চড় কষান মৃত শিশুর মা শান্তা শর্মা। তদন্তকারীদের ধারনা, স্বামী ও শ্বশুরবাড়ির লোককে শিক্ষা দিতে এবং সম্পর্কের বাধা সরাতে সন্তানকে খুনের পরিকল্পনা করেন শান্তা শর্মাই। আর বান্ধবী ইফফাত সেই পরিকল্পনার রূপ দেন। কিন্তু শিশু খুনে যে নৃশংসতা দেখা গিয়েছে তাতেই হয়তো প্রিয় বান্ধবীর প্রতি বিরক্ত শান্তা। আর তাই চড় কষিয়েছেন ‘সঙ্গী’কে, মনে করছেন তদন্তকারীরা।
নয় দিনের পুলিশ হেফাজত শুক্রবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয় শিশুর মা ও তাঁর বান্ধবীকে। তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। কোর্টে শিশুর মা শান্তা শর্মা দাবি করেন, তিনি কিছু জানেন না। বান্ধবী তাঁর সন্তানকে খুন করেছে কিনা সে প্রশ্নেও নীরব থাকেন। তবে পুলিশ সূত্রে খবর, কোন্নগর কানাইপুরে একটি দু’কাঠা জমি কিনেছিলেন শান্তা। সেই জমি বিক্রি করে ফ্ল্যাট কিনে ইফফাতের সঙ্গে থাকার পরিকল্পনা ছিল। স্বামী পঙ্কজের মাথার টাকও পছন্দ ছিল না।
[আরও পড়ুন: সাংসদ পদে ইস্তফা! বিজেপি ছাড়ছেন গম্ভীর? প্রাক্তন ক্রিকেটারের পোস্টে জল্পনা]
কোন্নগর আদর্শ নগরের পঙ্কজ ও শান্তা শর্মার আট বছরের শ্রেয়াংশুকে নৃশংসভাবে খুন করা হয় গত ১৬ ফেব্রুয়ারি। সেদিন সন্ধেয় বাড়িতে কেউ ছিল না। টিভি দেখছিল শ্রেয়াংশু। মাথায় থান ইট দিয়ে আঘাত করে মূর্তি দিয়ে মেরে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে খুন করা হয়।ঘটনার চারদিন পর গ্রেপ্তার হয় শিশুর মা ও বান্ধবী।
[আরও পড়ুন: লোকসভা ভোটের আগে চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি, বিজ্ঞপ্তি নবান্নের]
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক