Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

সহকারী শিক্ষকপদের ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এসে গ্রেপ্তার যুবক

নিয়োগপত্রে সই দেখেই টনক নড়ে প্রধান শিক্ষকের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৮, ১৭:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৮, ১৭:৩৩

options
link
সহকারী শিক্ষকপদের ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এসে গ্রেপ্তার যুবক zoom

দিব্যেন্দু মজুমদার, হুগলি: ভুয়ো নিয়োগপত্র দেখিয়ে স্কুলে সহকারী শিক্ষকের পদে যোগ দিতে এসে হাতেনাতে গ্রেপ্তার যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠে। ধৃত যুবকের নাম তরুণ চক্রবর্তী। বাড়ি হুগলির নালিকুলে। গত সোমবার অমরেন্দ্র বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগে সহকারী শিক্ষক হিসেবে কাজে যোগ দিতে আসেন তরুণবাবু। তখন ওই যুবকের নিয়োগপত্র দেখে প্রধান শিক্ষক সুশান্ত ভট্টাচার্যের সন্দেহ হয়। তবে তরুণ চক্রবর্তীকে কিছুই বুঝতে দেননি প্রধান শিক্ষক। শুধু তাঁর থেকে ভুয়ো নিয়োগপত্রটি চেয়ে নেন। পাশাপাশি মঙ্গলবার স্কুলে আসতে বলেন।

[ভোটের আগেই দলবদল, তৃণমূলের মিছিলে হাঁটলেন সিপিএম প্রার্থী!]

এই প্রসঙ্গে অমরেন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুশান্ত ভট্টাচার্য বলেন, নিয়োগপত্রের স্বাক্ষর দেখেই সন্দেহ হয়েছিল। তাই যুবকের কাছ থেকে সেটি চেয়ে নেন। তারপর সেই নিয়োগপত্রের একটি প্রতিলিপি হুগলির ডিআই গোপাল বিশ্বাসকে পাঠিয়েও দিয়েছিলেন। নিয়োগপত্রটি খুঁটিয়ে দেখে তা ভুয়ো বলে জানিয়ে দেন ডিআই। সেই সঙ্গে গোটা বিষয়টি পুলিশকে জানানোরও পরামর্শ দিয়েছিলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে সুশান্তবাবুর কথা মতো পরের দিন অর্থাৎ গত মঙ্গলবার সকালে স্কুলে আসেন নিয়োগপ্রার্থী তরুণ চক্রবর্তী। তাঁকে রীতিমতো সমাদর করে বসানো হয়। এরপর সুশান্তবাবু ওই যুবকের কাছে জানতে চান, কোনওভাবে তিনি প্রতারিত হয়েছেন কিনা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের শেষে একসময় ভেঙে পড়েন ওই যুবক। ছ’লক্ষ টাকার বিনিময়ে এই নিয়োগপত্র হাতে পেয়েছেন তিনি। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেন ওই প্রধান শিক্ষক। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ এসে ওই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে। বুধবার ধৃত যুবককে শ্রীরামপুর আদালতে তোলা হয়। এদিকে ধৃত তরুণ চক্রবর্তীর দাবি, প্রাথমিক শিক্ষকের পদের নিয়োগ পরীক্ষায় বসেছিলেন তিনি। পাশও করেন। পাশাপাশি চাকরি যাতে হয়, সেজন্য হরিপালের এলাকার বন্ধু অলোক দাসকে এজন্য ৬.৫ লক্ষ টাকাও দিয়েছিলেন। টাকার বিনিময়েই এই নিয়োগপত্র পেয়েছেন। তবে নিয়োগপত্রটি যে জাল, তা তিনি জানতেন না।

[তৃণমূল প্রার্থীর পরিত্যক্ত পাম্পিং হাউসে হুমকিমূলক পোস্টারকে ঘিরে চাঞ্চল্য]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.