সন্দীপ মজুমদার,উলুবেড়িয়া: লিফট পরিষেবা না পেয়ে উত্তেজনা ছড়াল হাওড়ার উলুবেড়িয়ার ইএসআই হাসপাতালে। চলল চেয়ার টেবিল ভাঙচুর।রবিবার নিজের বাড়িতেই সিড়ি থেকে পড়ে যান সারিকা সিং নামের এক গৃহবধূ। হাতে চোট পান তিনি। তাঁর স্বামী বিনোদ সিং চেঙ্গাইলের ল্যাডলো জুটমিলের কর্মী। স্ত্রীকে নিয়ে উলুবেড়িয়ার ইএসআই হাসপাতালে আসেন বিনোদ। একতলা থেকে দোতলা ওঠার সময়, রোগীকে নিয়ে লিফটে চড়তে যান। লিফট খারাপ থাকায় তাঁকে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। লিফট খারাপ হওয়ার কথাও রোগীর পরিবারকে জানানো হয়। বলা হয়, সিঁড়ি ব্যবহার করতে।
[জলপাইগুড়িতে গরু পাচারকারী সন্দেহে ২ যুবককে পিটিয়ে খুন]
নিরাপত্তারক্ষীদের অভিযোগ কোনও কথাই শোনেনি ওই রোগীর পরিবার। একরকম জোর করেই লিফটে উঠে পড়েন তারা। ফলে স্বাভাবিকভাবেই লিফটের দরজা আচমকা বন্ধ হয়ে যায়। রোগীকে নিয়েই আটকে যায় লিফট। ঘটনাস্থলে আসেন হাসপাতালের অন্যান্য কর্মীরা। কোনওরকমে লিফটের দরজা খোলা হয়। মিনিট পনেরো পরে রোগীকে উদ্ধার করে তার পরিবারের অন্যান্যদেরও বের করে আনা হয় লিফট থেকে।
[পরীক্ষার খাতা জমা দিতে দেরি, শিক্ষকের মারে জখম ছাত্রী]
হাসপাতাল কর্মীদের অভিযোগ, এরপরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিবারের লোকজন। সঠিক পরিষেবা না পাওয়ার অভিযোগ করতে থাকেন তারা। শুরু হয় ভাঙচুর। চেয়ার টেবিল উলটে তছনছ করা হয় ঘর। বাধা দিতে গেলে রীতিমতো মারধর করা হয় নিরাপত্তারক্ষীকে। ইতিমধ্যেই হাসপাতালের আধিকারিকরা ঘটনাস্থলে যান। পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশও। রোগির বাড়ির চারজনকে আটক করা হয়েছে।
সর্বশেষ খবর
-
সন্ধ্যা নামলেই পাখিদের গণ-আত্মহত্যা! অসমের রহস্যে ঘেরা এই গ্রাম হোক আপনার আগামী ডেস্টিনেশন
-
ধোনির যোগ্য উত্তরসূরি হার্দিকই! তারকা অলরাউন্ডারের দলবদল নিয়ে মুখ খুলল সিএসকে
-
জামাইবাবুর লালসার শিকার দিব্যাঙ্গ শ্যালিকা! বাংলাদেশে ধৃত মাদ্রাসার সুপার
-
শ্রাবণী মেলায় শিবমন্দিরে পুষ্পবৃষ্টি, রথযাত্রায় আর্থিক সাহায্য, উৎসবে একগুচ্ছ পরিকল্পনা রাজ্যের
-
রবিবার ১২ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প রুট জানিয়ে দিল কলকাতা পুলিশ