Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

পণের দাবিতে বধূর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, কাঠগড়ায় শ্বশুরবাড়ি

কন্যা সন্তান হওয়ায় পণের পাশাপাশি বেড়েছিল অত্যাচার, অভিযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০১৮, ১৪:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০১৮, ১৪:১৭

options
link
পণের দাবিতে বধূর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, কাঠগড়ায় শ্বশুরবাড়ি zoom

বাবুল হক, মালদহ: পণের দাবিতে গৃহবধূকে পুরিয়ে মারার চেষ্টা। এই ঘটনায় অভিযোগের তির আক্রান্ত গৃহবধূর স্বামী, শ্বশুর ও ননদের বিরুদ্ধে। আক্রান্ত গৃহবধূর নাম শম্পা বিবি (১৯)। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। অভিযোগ, কন্যা সন্তান হওয়ার পর থেকেই শম্পা বিবির উপরে অত্যাচার শুরু হয়। মাঝে মাঝেই পণের দাবিতে চলত মারধর। এদিন শ্বশুরবাড়ির লোকজন গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রতিবেশীরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলা থানার ডাঙাপাড়া এলাকায়। ইতিমধ্যেই খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। যদিও ঘটনার পর থেকেই পলাতক শম্পা বিবির স্বামী, শ্বশুর ও ননদ। তদন্তে নেমেছে বামনগোলা থানার পুলিশ।

[মদ্যপানের আসরে বচসার জের, বন্ধুকে কুপিয়ে খুন করল যুবক!]

জানা গিয়েছে, দু’বছর আগে ইংরেজবাজার থানার সাদুল্লাপুর এলাকার বাসিন্দা শম্পা বিবির বিয়ে হয়ে যায় বামনগোলার মাসিদুর রহমানের সঙ্গে। স্বামী মাসিদুর পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। তাঁদের ১০ মাসের একটি শিশুকন্যাও রয়েছে। গৃহবধূর বাপের বাড়ির তরফের অভিযোগ, কন্যা সন্তান জন্মানোর পর থেকেই নানাভাবে অত্যাচারের শিকার হন শম্পা বিবি। মাঝেমধ্যে মারধরের পাশাপাশি চলত পণের দাবির অত্যাচার। মাসিদুর তাঁকে বাপের বাড়ি থেকে টাকাপয়সা নিয়ে আসার জন্য চাপ দিত। এনিয়ে দু’জনের মধ্যে অশান্তি লেগেই ছিল। কিছুদিন আগেই মোটা পণের দাবি করে শম্পা বিবিকে বাপের বাড়িতে রেখে আসে মাসিদুর। সেখানেই ছিলেন ওই গৃহবধূ। দিনদুয়েক আগেই শ্বশুরবাড়িতে ফিরেছিলেন ওই গৃহবধূ। অভিযোগ, ফেরার পরে ফের তাঁকে টাকা নিয়ে আসতে বলে মাসিদুর। মারধরও করা হয়। তবে অত্যাচারিত হয়েও বাপের বাড়ি থেকে টাকা আনতে রাজি হননি শম্পা বিবি। অভিযোগ, সেই কারণেই তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী, শ্বশুর ও ননদ। অগ্নিদগ্ধ অবস্থায় শম্পা বিবির আর্তনাদে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর যায় গৃহবধূর বাপের বাড়িতেও। এদিকে হাসপাতালে ওই গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন গৃহবধূ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরমধ্যে শম্পা বিবির বাপের বাড়ির তরফে অভিযুক্ত স্বামী, মাসিদুর রহমান, শ্বশুর হোসেন শেখ, ননদ নাসিমা বিবির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও ঘটনার পর থেকে পলাতক তিন অভিযুক্ত। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে বামনগোলা থানার পুলিশ। শুরু হয়েছে তদন্তও।

[চাকরির টোপ দিয়ে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, একঘরে অভিযুক্তর পরিবার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.