বাবুল হক, মালদহ: মালদহের এক মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জমিতে হাত-মুখ বেঁধে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। সোমবার সকালে অচৈতন্য অবস্থায় ওই মহিলাকে জমিতে পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের রতুয়া থানা এলাকায়।
এলাকারই দুই যুবক তাঁকে গণধর্ষণ করেছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ঘটনার তদন্তে নেমে এক যুবককে আটক করেছে রতুয়া থানার পুলিশ। অভিযোগ, রবিবার রাতে শৌচকর্মের জন্য ঘরের বাইরে নলকূপের কাছে আসেন মহিলা। তখনই এলাকার দুই যুবক ওই মহিলাকে মুখে কাপড় দিয়ে তুলে নিয়ে যায়।
বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে হাত, মুখ বেঁধে গণধর্ষণ করে বলে অভিযোগ। মহিলাকে সেখানেই হাত-মুখ বাঁধা অবস্থায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরিবারের লোকজন সকালে মহিলাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ভুট্টার জমির পাশে অচৈতন্য অবস্থায় মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে সামসি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
সর্বশেষ খবর
-
ডুরান্ড ডার্বির হার ভুলে কলকাতা লিগে মরণবাঁচন ম্যাচ, প্রতিপক্ষ কোচ ব্যারেটো চিন্তা মোহনবাগানের
-
ভরা ভাদ্রেও পিছু ছাড়ছে না বৃষ্টি! দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন পূর্বাভাস
-
‘ক্ষমতায় আসার পাঁচ দিনের মধ্যে নিষিদ্ধ হবে ই-২০ পেট্রল’, গোয়ায় ঘোষণা কেজরিওয়ালের
-
‘ভারতকে জানতে গেলে সংস্কৃত জানাটা জরুরি’, রাজ্যের সব স্কুলে ‘সংস্কৃত দিবস’ পালনের নির্দেশ স্কুলশিক্ষা দপ্তরের
-
পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত অন্তত ১৫ সদ্যোজাত