সোমবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল হাওড়ার (Howrah) বেলুড় থানা এলাকায়। লরির ধাক্কায় ভেঙে পড়া পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। হাওড়া বেলুড় থানার অন্তর্গত রাম লোচন সায়ার স্ট্রিটে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম লালমণি মিশ্রা (৬৪)। এদিন ভোর পাঁচটা নাগাদ, বাড়ির পাশে রাস্তার ধারের একটি গাছে ফুল তুলতে যান। সেই সময় একটি ছয় চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে সংলগ্ন একটি পাঁচিলে ধাক্কা মারে। হুড়মুড়িয়ে পাঁচিলটি বৃদ্ধার উপর ভেঙে পড়ে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টি এল জয়শোয়াল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানকার চিকিৎসকরা ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। কিন্তু চালক পলাতক। চালককে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত বৃদ্ধাকে রাস্তার কাছে হাঁটতে দেখা যাচ্ছে। এরপর আচমকা লরির ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাঁচিল। তা গিয়ে পড়ে বৃদ্ধার উপরে। সঙ্গে সঙ্গে স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক লরির চালককে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভাঙল ইশান খট্টরের ৩ বছরের প্রেম! ‘ধুরন্ধর গার্ল’ সারা অর্জুনের সঙ্গে মাখোমাখো রোম্যান্সই কাল?
-
পালাবদলের বাংলায় সাইবার অপরাধে দাঁড়ি! শুরু ‘অপারেশন প্রহার’, গ্রেপ্তার শতাধিক জালিয়াত
-
অফিসের ব্যস্ততায় রান্নার সময় নেই? ৩ উপকরণে তৈরি হবে উপাদেয় জলখাবার, রইল ৬ রেসিপি
-
জন প্রতি ১১ হাজারে সীমান্ত পার! মুর্শিদাবাদে পুলিশের জালে ২ পাচারকারী, ধৃত বাংলাদেশিও
-
২০৩৪ নয়, ২০২৯-এই এক দেশ এক ভোট? মেয়াদ কমবে বাংলা-সহ বহু রাজ্যের বিধানসভার!