Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬
Howrah

জেলা হাসপাতালে ঢুকে যুবককে খুনের চেষ্টা তোলাবাজিতে অভিযুক্তের! হাওড়ায় তীব্র চাঞ্চল্য

মারধরের মামলা তুলতে রাজি না হওয়ায় এই খুনের চেষ্টা বলে জানা গিয়েছে।

Advertisement
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১৯:২৩

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১৯:২৩

options
link
জেলা হাসপাতালে ঢুকে যুবককে খুনের চেষ্টা তোলাবাজিতে অভিযুক্তের! হাওড়ায় তীব্র চাঞ্চল্য zoom
ফাইল ছবি।

হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন জখম এক যুবককে খুনের চেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠল হাসপাতাল চত্বর। ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবারের এই ঘটনায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পার্কিংয়ে তোলাবাজি নিয়ে গন্ডগোলের জেরে মারধরের মামলা তুলতে রাজি না হওয়ায় এই খুনের চেষ্টা বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় পার্কিংয়ে তোলাবাজি নিয়ে গন্ডগোলের জেরে দু’পক্ষের মধ্যে মারপিট হয়। সেই ঘটনায় যোগিন্দর সাউ নামে এক ব্যক্তি গুরুতর জখম হন। রবিবার রাত থেকেই হাওড়া জেলা হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে যোগিন্দরকে সিটি স্ক্যান করার জন্য তিন তলা থেকে গ্রাউন্ড ফ্লোরের ল্যাবটরিতে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক সেই সময়, রবিবারের ঘটনায় অন্যতম অভিযুক্ত সুনীল পান্ডে ওরফে ওমি নামে এক দুষ্কৃতী বাইকে চেপে যোগিন্দরের সামনে চলে আসেন। অভিযোগ, যোগিন্দরকে খুনের চেষ্টা করা হয়। সেই সময় সুনীলকে জাপটে ধরেন যোগিন্দরের ভাই রাজকুমার ও তাঁর বন্ধুরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। এরপর হাওড়া জেলা হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা হাতেনাতে সুনীলকে পাকড়াও করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত গত রবিবার সন্ধ্যায়। শালিমার স্টেশন লাগোয়া পার্কিং প্লেসে তোলাবাজি নিয়ে গন্ডগোল হয়। পার্কিং প্লেসের এক কর্মী যোগিন্দর সাউ ৫০ হাজার টাকা তোলা দিতে অস্বীকার করায় তাঁকে বেধড়ক মারধর করে একদল দুষ্কৃতী। যোগিন্দরকে বাঁচাতে ছুটে আসেন তাঁর অটোচালক ভাই রাজ কুমার সাউ। তাঁকেও মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনা সিসিটিভিতে ধরা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এজেসি বোস বি গার্ডেন থানার পুলিশ। জখম যোগিন্দরকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। যোগিন্দরের ভাই রাজকুমার সাউ অভিযোগ করেন, রবিবার পুলিশে অভিযোগ দায়ের করার পর সুনীল ও তাঁর দলবল বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। অবিলম্বে বি গার্ডেন থানায় অভিযোগ হওয়া মারধরের ওই মামলা তুলে নেওয়ার জন্য জখমদের উপর চাপ সৃষ্টি করতে থাকেন অভিযুক্তরা। মামলা না তুললে খুনের হুমকি দেওয়া হয়। মামলা তুলতে রাজি না হওয়ায় যোগিন্দরকে হাসপাতালে ঢুকে হামলার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ। পুলিশ সুনীল পান্ডেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.