স্থানীয় প্রোমোটার মহেশকুমার সুরেখার অভিযোগ, গত ২৭ আগস্ট লকডাউনের দিন ওই তৃণমূল নেতা তাঁকে ফোন করে হুমকি দেন। প্রোমোটারকে ফোন করে জানতে চান তাঁর অনুমতি ছাড়া বালির নিমতলায় কেন আবাসন নির্মাণ করা হচ্ছে। অনুমতি না নিয়ে আবাসন তৈরির কাজ করার জন্য টাকাও চান তিনি। কিছু বুঝে উঠতে না পেরে ওই প্রোমোটার ফোনের ওপারের ব্যক্তির পরিচয় জানতে চান। তখনই নিজেকে কিছু শীর্ষস্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠ বলে দাবি করেন বিশ্বজয়। এমনকী, যেখানে নির্মাণকাজ হচ্ছে সেখানে গিয়ে ছবি তোলেন। প্রোমোটারের ঘনিষ্ঠ লোকজনকে মারধর করার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।
[আরও পড়ুন: লকডাউনে অমিল গাড়ি, মাত্র ৩০ সেকেন্ড দেরিতে পৌঁছনোয় পরীক্ষা দিতে পারলেন না পড়ুয়ারা]
প্রোমোটারের ঘনিষ্ঠদের কাছ থেকে কিছু পরিমাণ টাকাও নেওয়া হয় বলে অভিযোগ। এরপরই শনিবার সকালে বালি থানায় বিশ্বজয়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের করেন প্রোমোটার। তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন বিশ্বজয়। তিনি বলেন, “দীর্ঘদিন ধরেই এলাকায় তৃণমূল করি। বেআইনিভাবে প্রোমোটিং করার প্রতিবাদ করেছিলাম। তাই আমাকে ফাঁসানো হল।”
হাওড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় বলেন, “ওই নামে বালিতে কোনও নেতা নেই। কেউ তৃণমূলের নেতাদের কাছে যেতেই পারে। তার মানেই সে নেতা নয়। দল এই ধরনের অন্যায়কে বরদাস্ত করে না। পুলিশ ব্যবস্থা নিক।”
[আরও পড়ুন: দ্বিতীয়বার করোনার থাবা! কলকাতার একই ওয়ার্ডের ৬ জনের ফের সংক্রমণ বাড়াল উদ্বেগ]
সর্বশেষ খবর
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?
-
নজরে মহিলা ও যুবসমাজ, মোদির জন্মদিন উপলক্ষে একমাসের মেগা জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির
-
‘দুর্নীতিমুক্ত’ পুজোয় কোপ বাজেটে, উত্তর থেকে দক্ষিণ, ‘ছোট’ হচ্ছে কলকাতার কোন বড় পুজো?
-
এসআইআরে সেরা বিএলও, এবার ৭ দিনেই জনগণনার কাজ শেষ করলেন কালনার শিক্ষক