সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে প্রচুর বিস্ফোরক উদ্ধার রাজ্যে। গোপন সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার শালতোড়া থানার ধানতলা গ্রাম থেকে উদ্ধার হল বিশাল পরিমাণ শক্তিশালী বিস্ফোরক তৈরির সামগ্রী।
পুলিশ সূত্রের খবর, ধানতলা গ্রামের একদিকে একটি ফাঁকা জায়গায় একটি পরিত্যক্ত বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে ৫১ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় রাসায়নিক দেখতে পান পুলিশ আধিকারিকরা।
[পুজোর মুখে বন্ধ ট্রেন-মেট্রো, চূড়ান্ত দুর্ভোগ যাত্রীদের]
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সূত্রে খবর পেয়ে ওই গ্রাম সংলগ্ন একটি ফাঁকা জায়গায় হানা দেয় পুলিশ। বাঁকুড়া জেলা পুলিশের দাবি, কয়লা ও পাথরের চাঁই ভাঙার জন্য যে ধরনের বিস্ফোরক ব্যবহার হয়, তাতে এই অ্যামোনিয়াম নাইট্রেট থাকে। ওই এলাকায় এক ব্যক্তির এই ধরনের বিস্ফোরক সামগ্রী মজুত করার লাইসেন্সও রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। তবে এত পরিমাণে বিস্ফোরক কেন মজুত করা ছিল, তার তদন্ত চলছে।
ওই বিস্ফোরক কোথা থেকে এল, তার উৎস খুঁজে দেখছে পুলিশ। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ওই বাড়ির মালিকের খোঁজে তলছে তল্লাশি।
[বিসর্জন মামলায় সুপ্রিম কোর্টে যাচ্ছে না রাজ্য]
এদিকে, উৎসবের মুখে নিরাপত্তা নিয়ে শুক্রবার দুপুরে নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। তবে এখনও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে বিস্ফোরক, আগ্লেয়াস্ত্র। ফলে প্রশ্নের মুখে রাজ্যের নিরাপত্তা।
সর্বশেষ খবর
-
নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ সিকিমের মুখ্যমন্ত্রীর, কী কথা হল?
-
শান্তি বৈঠকেই ইরানি নেতাদের হত্যার ছক ইজরায়েলের! তেহরানকে সতর্ক করে আমেরিকা
-
অশোধিত তেলের দাম কমলেও এখনই সস্তা নয় পেট্রল-ডিজেল, সাফ কথা কেন্দ্রের
-
‘ব্রাজিলের ম্যাচটা চালাবে’, মৃত্যুর আগের মুহূর্তে বাবার কাছে শেষ আবদার রামকৃষ্ণ মিশন ছাত্রের
-
শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে? ৭২ ঘণ্টা আগে বিয়ের প্ল্যান শেয়ার করলেন আমির