Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Humayun Kabir

‘দু’মাসেই পুলিশকে দলদাস বানিয়েছে বিজেপি’, ‘স্যাটাভাঙা’ মন্তব্যে চারঘণ্টা জেরা শেষে বেরিয়ে কটাক্ষ হুমায়ুনের

ফের চারঘণ্টার বেশি সময় পুলিশি জেরার মুখোমুখি হুমায়ুন কবীর। আজ, মঙ্গলবার আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক রেজিনগর থানায় গিয়েছিলেন। পুলিশ বেলা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। যখন বিধায়ক রেজিনগর থানায় তখন শক্তিপুরের বাড়িতে যায় পুলিশ।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ২০:৪৭

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ২০:৪৭

options
link
‘দু’মাসেই পুলিশকে দলদাস বানিয়েছে বিজেপি’, ‘স্যাটাভাঙা’ মন্তব্যে চারঘণ্টা জেরা শেষে বেরিয়ে কটাক্ষ হুমায়ুনের zoom
দ্বিতীয়বার শক্তিপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের।
Advertisement

ফের চারঘণ্টার বেশি সময় পুলিশি জেরার মুখোমুখি হুমায়ুন কবীর। আজ, মঙ্গলবার আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক রেজিনগর থানায় গিয়েছিলেন। পুলিশ বেলা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। যখন বিধায়ক রেজিনগর থানায় তখন শক্তিপুরের বাড়িতে যায় পুলিশ। প্রসঙ্গত, এর আগে এই শক্তিনগর থানা হুমায়ুনকে দু’বার তলব করেছিল। কিন্তু আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান থানায় যাননি। এদিন জেরা শেষে বেরিয়ে বিধায়ক কটাক্ষ করেছেন, “পুলিশকে দলদাস বানিয়েছে বিজেপি।” তাঁর কথায়, “ঘটনাগুলি অতিরঞ্জিত করা হচ্ছে।”

উসকানিমূলক মন্তব্যের জন্য হুমায়ুন কবীরকে জেরার জন্য পুলিশ থানায় ডেকেছে। এদিন দ্বিতীয় বার রেজিনগর থানায় জেরার মুখোমুখি হয়েছিলেন তিনি। হুমায়ুনের ‘স্যাটাভাঙা’ মন্তব্যে বিতর্ক ছড়ায়। উসকানিমূলক মন্তব্যের জেরে রেজিনগর থানায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দেকেছিল। গত ৪ জুলাই তিনি জেরার মুখোমুখি হয়েছিলেন। সেদিন চারঘণ্টা জেরা করা হয়েছিল। আজ, মঙ্গলবার ফের জেরার মুখোমুখি হন বিধায়ক। এদিনও চার ঘণ্টার বেশি জেরা করা হয় তাঁকে।

Advertisement

থানা থেকে বেরিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন তিনি। হুমায়ুনের কথায়, “আগের সরকার পুলিশকে দলদাস করেছিল অনেক পরে। বর্তমান পুলিশ মন্ত্রী কোথায় কী করছে জানি না। মুর্শিদাবাদের পুলিশকে পুরোপুরি বিজেপির দলদাসে পরিণত করেছে।” তিনি আরও বলেন, ‘‘ঘটনাগুলি অতিরঞ্জিত করা হচ্ছে। সব কিছুর ব্যাখ্যা? মানে একটা কথার কত রকম করে ব্যাখ্যা করা যায়!’’ গতবার ১২ পাতার প্রশ্নপত্র করা হয়েছিল। এবার ওই প্রশ্নপত্রে পাতার সংখ্যা আরও বেড়েছে। সেই কথাও জানিয়েছেন তিনি। রবিবার তাঁকে ফের জেরার জন্য ডাকা হয়েছে বলে প্রাথমিক খবর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.