অরূপ বসাক, মালবাজার: প্রত্যেক শিশুকে ২ ফোঁটা। এটাই পোলিও টিকার নিয়ম। কিন্তু তার বদলে এক শিশুকে গোটা এক শিশি পোলিও খাইয়ে ফেললেন আইসিডিএস কর্মী! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য লাটাগুড়িতে। থানায় লিখিত অভিযোগ দায়ের করল শিশুর পরিবার।
রবিবার গোটা রাজ্যের মতোই পোলিও কর্মসূচি পালন হয়েছে মালবাজারের ক্রান্তি ব্লকের লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি বস্তির প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে এক শিশু গিয়েছিল তার মায়ের সঙ্গে। সেখানে পোলিওর দায়িত্বে ছিলেন আইসিডিএস কর্মীরা। অভিযোগ, এদিন এক আইসিডিএস কর্মী শিশুকে পোলিও টিকা খাওয়ানোর সময় দু ফোঁটার পরির্বতে অসাবধানতাবশত গোটা এক শিশি পোলিও দিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
[আরও পড়ুন: ‘মোদিজি ক্ষমা করলেন না’, লোকসভায় টিকিট না পেয়ে অভিমানী সাধ্বী প্রজ্ঞা]
উত্তেজিত জনতা ওই স্কুলচত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর শাস্তির দাবিতে সরব হন সকলে। এদিকে তড়িঘড়ি ওই শিশুকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল। সে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। শিশুর বাবা তপন রায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন ক্রান্তি ফাঁড়িতে। মাল ব্লকের বিএমওএইচ দীপঙ্কর কর জানিয়েছেন, শিশুটি মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
[আরও পড়ুন: স্ত্রীকে খুন করে দেহের সঙ্গে ৪ দিন বসবাস! তার পর এই কাণ্ড ঘটালেন প্রৌঢ়]
সর্বশেষ খবর
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের
-
ত্রুটি ছিল ‘নেট’ প্রশ্নপত্রেও, তিন বিষয়ে পুনঃপরীক্ষায় নির্দেশ এনটিএ-র, কোন বিষয়ে কবে পরীক্ষা?