Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

নবান্নে শান্তি বৈঠক, মিরিক পুরসভার সামনে আইইডি উদ্ধার

ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৫:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৫:২০

options
link
নবান্নে শান্তি বৈঠক, মিরিক পুরসভার সামনে আইইডি উদ্ধার zoom

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: ফের বোমা পাহাড়ে। মঙ্গলবার দুপুরে মিরিক পুরসভার গেটে একটি আইইডি দেখতে পান পুলিশ কর্মীরা। দুপুর দেড়টা নাগাদ বোমাটি উদ্ধার করে পুলিশ। ভর দুপুরে বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

[নারদ কাণ্ডে ইডির পর সিবিআইয়ের তলব শোভন চট্টোপাধ্যায়কে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে বোমাটি না ফাটায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে মিরিক পুরসভা। নিষ্ক্রিয় করা হয়েছে আইইডি। বোমা উদ্ধার হওয়ার কিছু আগেই মোর্চার একটি মিছিল মিরিক পুরসভার সামনে দিয়ে যায়। তারপরেই মিছিল করে জিএনএলএফ। সেটিও পুরসভার পাশ দিয়েই যায়। তাই বোমাটি ফাটলে ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।

[‘দুর্গাপুজোর বিসর্জন ও মহরম নিয়ে অহেতুক বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে’]

বোমাটি প্রথম দেখতে পান মিরিক পুরসভায় কর্তব্যরত এক পুলিশ কর্মী।তদন্তকারীদের অনুমান মিরিক পুরসভায় বিস্ফোরণের ছক কষা হয়েছিল। পুলিশ জায়গাটি ঘিরে রাখে। বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়। এদিন পাহাড়ে শান্তি ফেরাতে নবান্নে রাজ্য সরকারের সঙ্গে সর্বদলীয় বৈঠকের আগেই এই নাশকতার চেষ্টা করা হয়। রাজনৈতিক মহলের মতে, পাহাড়ে শান্তি ফেরানোর জন্য রাজ্য সরকারের এই পদক্ষেপ বানচাল করার উদ্দ্যেশ্যেই মিরিক পুরসভার সামনে বিস্ফোরণের ছক কষা হয়।

[খুনের মামলায় রেহাই হিসারের স্বঘোষিত ধর্মগুরু রামপালের]

গত পনেরো দিনে পাহাড়ে তিন জায়গায় বিস্ফোরণ হয়। থমথমে ছিল মিরিকও। সোমবার থেকে কিছুটা স্বাভাবিক হয় মিরিকের পরিস্থিতি। ধীরে ধীরে শুরু হয় যানচলাচল। মিরিকে আইইডি উদ্ধারের ঘটনায় অন্য সমীকরণ দেখছেন বিশেষজ্ঞরা। পাহাড়ের একমাত্র পুরসভা হিসেবে মিরিক তৃণমূলের দখলে। পাহাড়ে অচলাবস্থার সময় পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে ঘেরাও করে রাখে মোর্চা। সেসময় মোর্চার আন্দোলনের চাপে কয়েকজন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করতে বাধ্য হন। এরপর ধীরে ধীরে পাহাড় যখন সচল হচ্ছে, তখন মিরিক পুরসভার সামনে বোমা বিস্ফোরণের চেষ্টা করে, নতুন করে পাহাড়ে জটিলতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে মত রাজনৈতিক মহলের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.