রাজা দাস, দক্ষিণ দিনাজপুর: ইফতার অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে পরলেন অন্তত ২০-৩০ জন৷ অসুস্থদের মধ্যে ১১ জন রসিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর পাওয়া গিয়েছে৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে, বংশীহারী থানার এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের দাউদপুর এলাকায়৷ বুধবার সকালেই ওই এলাকায় স্বাস্থ্য দপ্তরের কর্মীরা পৌঁছান৷ যাঁরা ইফতারের খাবার খেয়েছেন, তাঁদের উপর বিশেষ নজর রাখছেন স্বাস্থ্য কর্মীরা। খাদ্যে বিষক্রিয়ার ফলেই সকলে অসুস্থ হয়ে পড়েছেন বলে চিকিৎসকদের প্রাথমিক অনুমান৷ ইতিমধ্যেই খাওয়ার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে৷
[প্রথমবারেই বাজিমাত, জেলা পরিষদে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী রানাঘাটের গৃহবধূ]
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রোজা শেষে বংশীহারী থানার এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের দাউদপুর এলাকায় বাসিন্দারা জড়ো হন ইফতার অনুষ্ঠানে৷ সেখানে বেশ কয়েক ধরনের পদেও আয়োজন করা হয়৷ বিভিন্ন ধরনের ফল থেকে শুরু করে তেলেভাজা, পোলাওয়ের ব্যবস্থা রাখা হয়৷ অনুমান করা হচ্ছে, পোলাও রান্না করতে গিয়ে বিষক্রিয়া ঘটে গিয়েছে৷ এদিন রাতে ওই পোলাও খওয়ার পর ঘণ্টাখানেকের মধ্যে অস্বস্তি অনুভব করেন অনেকেই৷ শুরু হয় বমি৷ সঙ্গে পেটে যন্ত্রণা৷ মূলত, বমি ও পেটে যন্ত্রণা সংক্রান্ত উপসর্গ দিয়ে এদিন রাতেই স্থানীয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভরতি হন ২০ থেকে ৩০ জন গ্রামবাসী৷ পরে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বেশ কয়েকজন এখনও হাসপাতালে ভরতি৷ অসুস্থদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু রয়েছে৷ অসুস্থদের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে৷
[সেবাই ধর্ম, বিনা পরিশ্রমিকে রোজ রাতে মসজিদ পাহারা দেন হিন্দু যুবক]
ইতিমধ্যেই এলাকায় স্বাস্থ্য দপ্তরের কর্মীরা পৌঁছ গিয়েছেন৷ যাঁরা ইফতারের খাবার খেয়েছেন, তাঁদের উপর বিশেষ নজর রাখছেন স্বাস্থ্য কর্মীরা। খাদ্যে বিষক্রিয়ার ফলেই সকলে অসুস্থ হয়ে পড়েছেন বলে চিকিৎসকদের প্রাথমিক অনুমান৷ ইতিমধ্যেই খাওয়ার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে৷
ছবি- রতন দে
সর্বশেষ খবর
-
৫ বছর ধরে গলা পর্যন্ত জলে ডুবে কিশোর! অসুস্থতা নাকি ‘অশরীরীর প্রভাব’? হইচই বেলডাঙায়
-
মার্কিন প্রেমিকাকে খুন করে পালানোর ছক! জার্মানির বিমানবন্দরে গ্রেপ্তার ভারতীয় ছাত্র
-
তরুণীকে ঠোঁটঠাসা চুম্বনকাণ্ডে উদিত নারায়ণকে খোঁচা শানুর! বললেন, ‘কাউকে চুমু খাইওনি…’
-
নেতাজির আদর্শে জেন জি-র নতুন দল ‘আজাদ হিন্দ পার্টি’, মেন্টর প্রপৌত্র চন্দ্র বসু
-
রাশিয়ায় ভয়ংকর ড্রোন হামলা ইউক্রেনের! কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, ছড়াল আতঙ্ক