দীপঙ্কর মণ্ডল: কয়েকদিন ভারী বৃষ্টি হয়নি। ভ্যাপসা গরমে কষ্ট পাচ্ছিল দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তনে গরমের হাত থেকে মুক্তি এসেছে। সকাল থেকে আকাশের মুখ ভার। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। সঙ্গে বাড়তি পাওনা ঠান্ডা হাওয়া। ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গ বর্ষার মারকুটে মেজাজ দেখতে চলেছে। কয়েকদিন আগে বিহার সংলগ্ন উত্তরবঙ্গের উপর ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হয়েছে। ফের নিম্নচাপ অক্ষরেখা হাজির। যার ফলে গোটা রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে। এমনই খবর মিলেছে হাওয়া অফিস সূত্রে।
[ফোন করে ডেকে এনে গুলি, হাসপাতালে ভরতি গুরুতর জখম যুবক]
১১ জুন নিম্নচাপের হাত ধরে পশ্চিমবঙ্গে পা রেখেছিল মৌসুমি বায়ু। কিন্তু পরে তা বেবাক উধাও হয়ে গিয়েছিল। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত এবং উত্তরবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্তই বর্ষাকে স্বমহিমায় ফিরতে সাহায্য করেছে। এদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহারের বিস্তীর্ণ অংশ জলমগ্ন। তিস্তা ও মহানন্দায় জলস্তর বেড়েছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। বন্যার ভয় পাচ্ছেন সবাই। রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। শুকনো খাবার, ত্রিপল-সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তরবঙ্গের উপরে অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা। যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। কোথাও কোথাও তারও বেশি বৃষ্টি হতে পারে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা।
[সুন্দরবনে বাঘ নিগ্রহে ধৃত ১২, সেলফির অত্যাচারে বীরভূমে মৃত পাইথন]
উত্তরের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহের বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। গজলডোবায় তিস্তার ১৬টি লকগেট খুলে দেওয়া হয়েছে। ২৩২৪ কিউসেক জল ছাড়া হয়েছে। বাড়ছে মহানন্দার জলও। উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা করছেন এলাকার মানুষ। গত তিনদিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দপ্তর।
[স্বপ্নভঙ্গ সৌদিতে! নির্মাণকাজের বদলে মরুভূমিতে ভেড়া চড়াচ্ছেন গলসির যুবক]
সর্বশেষ খবর
-
‘খারাপ তৃণমূল’, দুর্গাপুরে দোলাকে চোর স্লোগান, কালো পতাকা দেখাল বিজেপি
-
১৬ জুলাই রথোৎসব, পুরীতে পা রাখার আগে জেনে নিন জগন্নাথ ধামের নিয়মাবলি
-
লেহরা দো… লর্ডসে ইংল্যান্ড বধ, ভারতের মেয়েদের ঐতিহাসিক টেস্ট জয়ে সঙ্গী শচীনের পেপ টক
-
২ দিন নিখোঁজ, নিউটাউনের খালে মিলল ইঞ্জিনিয়ারের দেহ, চাকরি হারানোর অবসাদে চরম সিদ্ধান্ত?
-
মহারাষ্ট্রে বাদ ২৯ হাজার ‘পুরুষ’ লড়কি বহিন! সবশুদ্ধ বাতিল ৯২ লক্ষ