শংকর রায়, রায়গঞ্জ: রক্তাক্ত মুমূর্ষু যুবক রাতভর রাস্তার ধারে পড়ে তীব্র যন্ত্রণায় ছটফট করলেন। সাহায্যে এগিয়ে এল না কেউ। উলটে দুর্ঘটনায় জখম বাইক আরোহীকে হাসপাতালে ভরতির নাম করে রাতের অন্ধকারে মাঝরাস্তায় ফেলে রহস্যজনকভাবে উধাও হয়ে গেল ট্যাক্সিচালক। ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন বছর বত্রিশের ওই যুবক। সাহায্য দূরে থাক, কেউ ফিরেও তাকালেন না। অমানবিকতার সাক্ষী থাকল রায়গঞ্জ।
[বিয়ের দিনেই পাত্রের রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ]
শেষপর্যন্ত বৃহস্পতিবার সকালে যুবককে জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে ভরতির ব্যবস্থা করা হয়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রূপাহার এলাকার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ রায়গঞ্জ শহর থেকে বাইকে করে জাতীয় সড়ক ধরে রূপাহারের বাড়িতে যাচ্ছিলেন একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী অভিরাম বর্মন। হঠাৎ পিছন দিক থেকে একটি পণ্যবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে সড়কের গর্তে পড়ে যান অভিরমাবাবু। এরপর স্থানীয় লোকজন রায়গঞ্জ জেলা হাসপাতালে ভরতির উদ্দেশ্যে তাঁকে একটি অচেনা ট্যাক্সিতে তুলে দেন। কিন্তু রাতের দিকে খবর আসে, জখম যুবককে হাসপাতালে ভরতি করানো হয়নি। ট্যাক্সিচালকেরও কোনও হদিশ নেই। পরে জানা যায়, হাসপাতালে না গিয়ে রাস্তাতেই যুবককে রাস্তায় ফেলে চম্পট দেয় ট্যাক্সিচালক। কিন্তু তখনও পর্যন্ত জখম যুবককের কোনও খোঁজ মেলেনি। অবশেষে বৃহস্পতিবার সকালে রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানি বিদ্যাপীঠ সংলগ্ন জাতীয় সড়কের ধার থেকে ওই ব্যাঙ্ককর্মীকে উদ্ধার করা হয়।
[হিন্দু না মুসলিম? ধর্মের গেরোয় দেড় দিন আটকে বৃদ্ধার সৎকার]
পুলিশ জানিয়েছে, ওই ট্যাক্সিচালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, “আমরা খবর পেয়ে ওই ব্যাঙ্ককর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভরতির ব্যবস্থা করি। শেষপর্যন্ত এদিন দুপুরে পরিবারের লোকজন খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন।”
সর্বশেষ খবর
-
রণবীর নাকি মহেশবাবু? ‘বারাণসী’ ছবির অভিনেতার লুক ফাঁস হতেই নেটভুবনে ট্রেন্ডিং শ্রীরাম!
-
আমিরের মতো বারবার নতুন মানুষে আসক্তি! নেপথ্যে অভিজ্ঞতার তৃষ্ণা? জানাচ্ছেন মনোবিদরা
-
দোরগোড়ায় শ্রাবণ মাস, আকন্দ গাছ ঘরে রাখলে রুষ্ট হতে পারেন মহাদেব! কী বলছে বাস্তু?
-
‘হ্যারিও কি ট্রাম্পকে ফোন করবে?’, মার্কিন তারকার লাল কার্ড প্রত্যাহারে কটাক্ষ ইংল্যান্ড কোচের
-
দলে লম্পট-রাজ! হুমায়ুনকে বিঁধে এবার পদ ছাড়লেন জেলা সভাপতি