Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

বিনয় তামাং ও অনিত থাপাকে বহিষ্কারের সিদ্ধান্তে সিলমোহর মোর্চার

ফের অশান্তি শুরু পাহাড়ে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৯, ১৬:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৯, ১৬:৪০

options
link
বিনয় তামাং ও অনিত থাপাকে বহিষ্কারের সিদ্ধান্তে সিলমোহর মোর্চার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রথমে  নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকে সর্বদল বৈঠকে যোগদান। তারপর পাহাড়ে ফিরে কার্যত একতরফাভাবে বনধ প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা। শেষপর্যন্ত বিনয় তামাং ও অনিত থাপাকে দল বহিষ্কার করার সিদ্ধান্তেই সিলমোহর দিল মোর্চার কেন্দ্রীয় কমিটি।  শুক্রবার সকালে পাহাড়ে পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসেন মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্যরা।  সেই বৈঠকেই এই দুই আলোচনাপন্থী নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।  এদিকে মোর্চা থেকে বহিষ্কৃত হওয়ার পর বিনয় তামাংকে নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

[বনধ প্রত্যাহারে সায় মোর্চার একাংশের, এখনও অনড় গুরুং]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একসময়ে পাহাড়ের  একনায়কতন্ত্র চালিয়েছেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং।  কিন্তু, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরই নতুন নেতা হিসেবে উঠে আসেন বিনয় তামাং।  বস্তুত, বৃহস্পতিবার কাশিয়ং  মোর্চার কেন্দ্রীয় কমিটি বৈঠকে একতরফাভাবে বনধ প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণাও করে দেন তিনি। বিনয় তামাং বলেন, ‘আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ ১২ দিনের জন্য পাহাড়ে বনধ উঠে যাচ্ছে।’ প্রসঙ্গত, আগামী ১২ সেপ্টেম্বর শিলিগুলির উত্তরকন্যায় ফের পাহাড়ের দলগুলির সঙ্গে সর্বদল বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। মোর্চা নেতা বিনয় তামাং বলেন, সেই বৈঠক যদি ব্যর্থ হয়, তাহলে ফের বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এতেই চটে যান মোর্চার সুপ্রিমো বিমল গুরুং।


পাহাড়ে বনধ জারি থাকবে বলে পালটা হুঁশিয়ারি দেন তিনি। অজ্ঞাতবাস থেকে এক অডিও বার্তা মোর্চা সুপ্রিমো বলেন, কেন্দ্রের সঙ্গে আলোচনা করবেন দলের প্রতিনিধিরা। তারপরই বনধ প্রত্যাহার নিয়ে সিদ্ধান্ত হবে। তড়িঘড়ি  বিনয় তামাং, অনীত থাপাকে দলের সমস্ত পদ সরিয়ে দেওয়ার কথাও ঘোষণা করেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। তাঁদের মোর্চা থেকে বহিষ্কার করার প্রস্তাব দেন কেন্দ্রীয় কমিটির একাংশ। শুক্রবারের বৈঠকে সেই প্রস্তাব  সমর্থন করেন মোর্চার কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্য।

[রাজ্যে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের বছরভর বিনামূল্যে খাতা, সিদ্ধান্ত মমতার]

এদিকে, বিনয় তামাং বনধ প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা পর বৃহস্পতিবার রাত থেকে ফের নতুন করে অশান্তি ছড়িয়ে পাহাড়ে। হামলা হয়েছে খোদ বিনয় তামাংয়ের বাড়িতে। কার্শিয়ং-এ SDPO-র গাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন বনধ সমর্থকরা। রাতভর কার্শিয়াং-কালিম্পংয়ের আরও বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়। বনধ প্রত্যাহার নিয়ে মোর্চার দুই গোষ্ঠীর দ্বন্দ্বে দোলাচলে পাহাড়বাসী। বৃহস্পতিবার বনধ প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে ঠিকই। তবে এখনও পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফেরেনি দার্জিলিং। শিলিগুড়ি-দার্জিলিং রুটে বন্ধ গাড়ি চলাচল। খোলেনি দোকান-পাটও।

[নারদ কাণ্ডে অপরূপা পোদ্দারের বাড়িতে সিবিআই, সাংসদের বয়ান রেকর্ড]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.