সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উচ্চশিক্ষার স্বপ্ন দু’চোখে নিয়ে গ্রাম থেকে শহরে এসেছিল ছেলেটা। ভয়ংকর অভিজ্ঞতার শিকার হয়েছে সে। পরিণতি জীবনযুদ্ধে হার। না ফেরার দেশে চলে গিয়েছে সন্তান। চোখের জল মুছতে মুছতে মৃত্যুর পাঁচদিনের মাথায় ছেলের শ্রাদ্ধানুষ্ঠান সারলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্রের বাবা।
শ্রাদ্ধানুষ্ঠানে সাধারণত নিহতের প্রিয় সামগ্রী উৎসর্গ করা হয়। সেই নিয়ম মেনে মাখা সন্দেশ, পান্তুয়া দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে আপেল। কারণ এগুলিই যে সবচেয়ে বেশি পছন্দ করত ছাত্রটি। গৌড়ীয় বৈষ্ণব মতে শ্রাদ্ধ শান্তির সময় কান্নায় বুক ভেঙে গিয়েছে বাবার। দোষীদের শাস্তি দিতে শেষ পর্যন্ত লড়াই চলবে বলেই দাঁতে দাঁত চেপে অঙ্গীকার নিয়েছেন শোকাতুর বাবা।
[আরও পড়ুন: ইন্ডিয়া জোটে বঙ্গ কংগ্রেসে ‘তৃণমূল অ্যালার্জি’! হাই কমান্ডের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ কৌস্তভ]
তিনি বলেন, “শাস্ত্রীয় মতে ছেলের শ্রাদ্ধানুষ্ঠান করছি। ছেলের ছবি ছুঁয়ে শপথ নিচ্ছি, যেদিন অভিযুক্তদের শাস্তি দেব সেদিনই হবে আসল শ্রাদ্ধানুষ্ঠান।” নিজের সন্তানকে হারানোর মতো কঠিন বাস্তব এখনও মানতে পারেননি নিহত ছাত্রের মা। কারও সঙ্গে কথা বলা তো দূর, ছেলের শ্রাদ্ধানুষ্ঠানের সময় বারবার জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।
[আরও পড়ুন: নির্যাতনের অভিযোগে ছাত্রীর পোস্ট ভাইরাল, প্রতিবাদে ধরনায় বিশ্বভারতীর উপাচার্য]
সর্বশেষ খবর
-
কেন বেসরকারি স্কুলে মাথাচাড়া দিচ্ছে হিংসা? সাউথ পয়েন্টের ঘটনায় বিস্মিত মনোবিদরা
-
শুটিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে, হাসপাতালে নুসরত, কেমন আছেন অভিনেত্রী?
-
মাঝরাতে দরজায় মদ্যপ পরিচালকের টোকা! আবদার, ‘জড়িয়ে ধরো’, বিভীষিকাময় অভিজ্ঞতা স্বরা ভাস্করের
-
দেশবিরোধী কাজের অভিযোগে গ্রেপ্তার, ইউটিউবার নামতেই ডিমবৃষ্টি! উত্তপ্ত ব্যাঙ্কশাল কোর্ট
-
তেহট্টে আদালত চত্বর থেকে মেয়েকে নিয়ে ধাঁ পরিবার! ‘স্ত্রীকে ফিরিয়ে দিন’, পুলিশের কাছে কাতর আর্জি যুবকের