শান্তনু কর, জলপাইগুড়ি: চকোলেটের লোভ দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন। দোষীকে ২৫ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। একইসঙ্গে দোষীকে ৫০ হাজার টাকা জরিমানা ও নাবালিকার পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের রায়ে খুশি নির্যাতিতার পরিবার।
ঘটনার সূত্রপাত ২০২১ সালের আগস্ট মাসে। প্রতিবেশী এক যুবকের যৌন লালসার শিকার হয় ধূপগুড়ির বাসিন্দা সাত বছরের এক নাবালিকা। অত্যাচারের জেরে নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। তারপর গোটা বিষয়টা প্রকাশ্যে আসে। নির্যাতিতা পরিবার গোটা ঘটনা জানতে পেরে পুলিশের দ্বারস্থ হয়। অভিযোগ পাওয়ামাত্রই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। সেই মামলায় বৃহস্পতিবার ধৃতকে দোষী সাব্যস্ত করল আদালত।
বুধবার সরকার পক্ষের ১১ জন এবং আসামী পক্ষের ২ জন সাক্ষীর বক্তব্য শোনার পর বিচারক দোষীকে ২৫ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। জলপাইগুড়ি পকসো আদালতের সহকারি সরকারি আইনজীবী দেবাশিস দও জানিয়েছেন, “দোষীকে ৫০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও পাঁচ মাস সশ্রম কারাদণ্ড। একইসঙ্গে নাবালিকার পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছে আদালত।”
সর্বশেষ খবর
-
প্রথমবার কলকাতার ‘যিশু পাড়া’য় দেবী দুর্গার আরাধনা, পুজোর ৬দিনই বিরাট চমক!
-
অ্যাকশন দৃশ্য কাঁপিয়েছেন সাতমাসের অন্তঃসত্ত্বা কিয়ারা, গর্ভবতীদের কতটা ব্যায়াম করা উচিত?
-
আইন না মেনে কর্নাটকে বন্দে মাতরম আংশিক গাওয়ার সিদ্ধান্ত! কংগ্রেসকে ‘দেশবিরোধী’ তোপ বিজেপির
-
যত বড় ভুঁড়ি, তত দর! সবচেয়ে মোটা পুরুষই পান ‘হিরো’র খেতাব, আজব এই উৎসবের কথা জানেন?
-
নেপালে জলপ্রলয়, বিপাকে আরামবাগের পর্যটক বোঝাই বাস, আতঙ্কে প্রহর গুনছে ৬০ পরিবার