শান্তনু কর, জলপাইগুড়ি: ২৭ কেজির শরীরে মিলল ৭ কেজির টিউমার। বিরল অস্ত্রোপচারের সাক্ষী থাকল জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। টানা পাঁচ বছরের রোগযন্ত্রণা থেকে মুক্তি পেয়ে সাময়িক স্বস্তিতে ময়নাগুড়ির গৃহবধূ। ঝুঁকিপূর্ণ অপারেশন! তবে সাফল্যের সাথে উত্তীর্ণ হতে পেরে খুশি চিকিৎসকরাও।
[হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু চিকিৎসকের, শোকের ছায়া বাঁকুড়া মেডিক্যালে]
জানা গিয়েছে, দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে পেটের যন্ত্রনায় ভুগছিলেন ময়নাগুড়ির শিঙিমারির গৃহবধূ মণিবালা পাল। আত্মীয়া জয়ন্তী পাল জানান, যন্ত্রনায় দিনদিন শুকিয়ে যাচ্ছিল শরীরটা। খাওয়াদাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন। পাল্লা দিয়ে কমছিল শরীরের ওজন। জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের শল্যচিকিৎসক ডা: সৌমেন মণ্ডল জানান, তাঁর সঙ্গে যোগাযোগ করার পর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে বলেন তিনি। তাতেই ধরা পড়ে তলপেট থেকে বুক পর্যন্ত ছড়িয়ে পরেছে টিউমার। দ্রুত অপারেশনের পরামর্শ দেন তিনি। কিন্তু পরামর্শ শুনলেও অপারেশন করাতে অনেকটা সময় নষ্ট করেন মণিবালা দেবীর পরিবার। যন্ত্রনা আরও বাড়লে ফের তার সঙ্গে যোগাযোগ করলে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করাতে বলেন তিনি। জানান, অপারেশনের আগে মণিবালা দেবীর ওজন ছিল সাতাশ কেজি। অস্ত্রোপচারের পর সেই শরীর থেকে বের হয় সাত কেজি ওজনের টিউমার। জানান, এখনই অপারেশন না করা হলে হয়তো বড় বিপদ ঘটতে পারত। টিউমার থেকে শরীরে ক্যানসার পর্যন্ত ছড়াতে পারত বলেও মনে করছেন তাঁরা।
[জন্মদিনে বঞ্চনাই জুটল রবীন্দ্রনাথের, সংসদে মালা হাতে দেখা নেই কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের]
কয়েক ঘন্টার অপারেশন শেষে জ্ঞান ফিরেছে মণিবালা দেবীর। হাসপাতালের বেডে এখন অনেকটাই সুস্থবোধ করছেন তিনি। জানান, আগের সেই যন্ত্রণা এখন আর নেই। চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষর এই তৎপরতায় যথেষ্টই খুশি তিনি।
সর্বশেষ খবর
-
‘আইএএস পরে হবেন, আগে আদর্শ মা হওয়া শিখুন’, ছাত্রীদের পরামর্শ উত্তরপ্রদেশের রাজ্যপালের
-
উত্তরপ্রদেশে পুলিশ-গ্যাংস্টার ধুন্ধুমার গুলির লড়াই, এনকাউন্টারে খতম ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী
-
‘আমার দৃষ্টিভঙ্গি রাজনৈতিক নয়, ব্যক্তিগত’, বৃষ্টিস্নাত কলকাতায় ছবির প্রচারে বললেন ইমতিয়াজ
-
ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার সিরিজ হার, অধিনায়ক হিসাবেও জয়হীন, কী সাফাই শ্রেয়সের?
-
রাতভর প্রবল বৃষ্টিতে জেরবার কলকাতা, জলমগ্ন বহু এলাকা, রাজ্যজুড়ে জারি সতর্কতা