শান্তনু কর, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে নাবালিকা গণধর্ষণ-খুনের পাঁচ বছর পর মিলল সুবিচার। এই ঘটনার সঙ্গে যুক্ত ৩ জনকে ফাঁসির নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। বৃহস্পতিবার বিচারক এই রায় ঘোষণা করায় খুশি নাবালিকা ছাত্রীর পরিবার।
ঘটনা গত ২০২০ সালের ১০ আগস্টের। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের এক নাবালিকা স্কুলছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ১১ আগস্ট থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর পরিবারের লোকজন। তদন্তে নেমে ছাত্রীর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি সেপটিক ট্যাঙ্ক থেকে কিশোরীর পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়।
ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা সকলেই নাবালিকার পূর্ব পরিচিত। জানা গিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে বের করে ধর্ষণ করা হয় নাবালিকাকে। মামলায় মোট ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। শেষমেশ বৃহস্পতিবার তিনজনকে দোষী সাব্যস্ত করে বিচারক। তাদের ফাঁসির সাজা শোনানো হয়। ঘটনার ৫ বছর পর সুবিচার পেয়ে খুশি নাবালিকার পরিবার। প্রসঙ্গত, সম্প্রতি কুলতলি, জয়নগর-সহ বেশ কয়েকটি ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা শুনিয়েছে আদালত।
সর্বশেষ খবর
-
ভিসা নীতি থেকে অব্যবস্থা! হাজার বিতর্কে বিদ্ধ বিশ্বকাপ, ট্রাম্প বললেন, ‘সবচেয়ে সফল টুর্নামেন্ট হবে’
-
খোঁজ নেই ৩ ভারতীয়র! বাণিজ্যতরী হামলায় মার্কিন কূটনীতিককে তলব নয়াদিল্লির
-
‘মিস ইউ দিদি’, হাত ছাড়লেও শতাব্দীর হৃদয়ে এখনও মমতা! কেন এমন বললেন তিনি?
-
মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের আট জেলায় কালবৈশাখীর সতর্কতা
-
আদালতে ধমক খেলেন অভিষেক! কখন সিআইডির কাছে যাবেন? ১০ মিনিটে জানানোর নির্দেশ