শান্তনু কর, জলপাইগুড়ি: জেলা পুলিশের পদস্থ আধিকারিক। গোয়েন্দা শাখায় কর্মরত। অথচ তার বাড়িতে কাজ করতে গিয়েই কিনা ধর্ষণের শিকার হতে হল এক যুবতীকে! বছর তিনেক ধরে ওই পুলিশ আধিকারিক ভয় দেখিয়ে পরিচারিকাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। জলপাইগুড়ি শহরের মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। সপরিবারে পলাতক অভিযুক্ত। প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে পুলিশ। ঘটনাটি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন মহিলা থানার আধিকারিকরা। চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরের কংগ্রেস পাড়ায়।
[সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ মোট ৭ মৎস্যজীবীর দেহ উদ্ধার]
অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম প্রবীর রায়। জেলা পুলিশের গোয়েন্দা শাখা বা ডিআইবি-তে কর্মরত তিনি। জলপাইগুড়ি শহরের কংগ্রেস পাড়া এলাকায় থাকেন ওই পুলিশ আধিকারিকরা। প্রবীর রায়ের দিদির বাড়িতে পরিচারিকার কাজ করেন নির্যাতিতা। তাঁর দাবি, অভিযুক্ত যখন রাতে ডিউটিতে যেতেন, তখন মাঝেমধ্যে তাঁর বাড়িতে থাকতেন তিনি। ওই পরিচারিকার অভিযোগ, সেই সুযোগে নিজের বাড়িতে আটকে রেখে তাঁকে ধর্ষণ করেছেন পুলিশকর্মী প্রবীর রায়। প্রতিবাদ করলে খুনের হুমকিও দিয়েছেন তিনি। এক-দু’দিন নয়, পুলিশকর্মীর বাড়িতে বছর তিনেক ধরে চলেছে এমন কাণ্ড। বুধবার রাতে জলপাইগুড়ি শহরের মহিলা থানায় প্রবীর রায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় পুলিশমহলে। প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে মহিলা থানার আধিকারিকরা। জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মীর কীর্তির কথা জানানো হয়েছে উর্দ্ধতন কর্তৃপক্ষকেও। এদিকে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে সপরিবারে পলাতক অভিযুক্ত পুলিশ আধিকারিক প্রবীর রায়।
[মোম লাগানো আপেলে আতঙ্ক, বাজার থেকে নমুনা সংগ্রহ শিলিগুড়ি পুরনিগমের]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি