দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরে বিধায়কের গাড়িতে গুলি চালানো ও বোমা মারার ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ৷ ধৃতেরা হল সাইফুল নস্কর এবং সালাউদ্দিন শেখ৷ সাইফুল ফতেপুরের বাসিন্দা৷ এই ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত বাবুয়া ওরফে আবু কাহার৷ এখনও পর্যন্ত জয়নগর কাণ্ডে পুলিশের জালে ধরা পড়ল মোট ১৪ জন৷
[ফের ‘মানুষখেকো’ চিতাবাঘের হামলা, জখম বৃদ্ধ]
গত বৃহস্পতিবার রাতে জয়নগরের দুর্গাপুর পেট্রল পাম্পে দাঁড়িয়েছিল বিধায়কের গাড়ি৷ ওই গাড়ি লক্ষ্য করেই চলে গুলি ও বোমা৷ সেই সময় গাড়িতে ছিলেন না বিধায়ক৷ তবে বিধায়কের গাড়িচালক-সহ বেশ কয়েকজন গাড়িতে থাকায় জখম হন প্রত্যেকে৷ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের৷ গুলি ও বোমার ঘায়ে মারা যান জয়হিন্দ বাহিনীর এক নেতা, বিধায়কের গাড়িচালক-সহ মোট তিনজন৷ ঘটনার তদন্তভার নেয় সিআইডি৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে তাঁদের৷ ঘটনার পরেরদিনই পুলিশের জালে ধরা পড়ে একে একে মোট ১১ জন৷ শনিবার এই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ এই বারোজনকে জেরা করেই আরও দু’জনের খোঁজ পায় পুলিশ৷ সোমবার সকালে পুলিশ সাইফুল নস্কর এবং সালাউদ্দিন শেখ নামে দু’জনকে গ্রেপ্তার করে৷
[জয়নগর কাণ্ডে জারি ধরপাকড়, পুলিশের জালে আরও ১]
ঘটনার তদন্তভার সিআইডি নিলেও ধৃতদের জয়নগর থানার হেফাজতে রেখেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ ধৃত ওই সুপারি কিলার-সহ ১২ জনকে জেরা করে পুলিশ জানতে পারে, বিধায়ককে খুন করার কোনও পরিকল্পনা ছিল না দুষ্কৃতীদের৷ জয়হিন্দ বাহিনীর নেতা সারফুদ্দিন খানকে খুনের বরাত পেয়েছিল কুখ্যাত সুপারি কিলার বাবুয়া ওরফে আবু কাহার৷ বস্তুত এই কারণে বিধায়ক নেমে যাওয়ার পরেই গাড়ি লক্ষ্য করে বোমা-গুলি চালায় তারা। তবে আচমকাই ঘটনাস্থলে বিধায়কের গাড়িচালক-সহ দু’জন চলে আসেন৷ প্রাণহানি হয় তাঁদেরও৷ দফায় দফায় ধৃতদের জেরা করছে পুলিশ৷ শুটআউটের কারণ স্পষ্ট হলেও ঘটনার কিনারায় মূল অভিযুক্ত বাবুয়ার বয়ান অত্যন্ত প্রয়োজনীয়৷ তবে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে সে৷ তাই তার খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা৷
সর্বশেষ খবর
-
অস্ত্রোপচারের পর রোগীকে দেওয়া হবে হোমিওপ্যাথি ওষুধ! কেন এমন পরিষেবা কলকাতার হাসপাতালে?
-
লক্ষ্য ২০০ কোটি ভিউ, বিদেশে বাংলার দুর্গাপুজোর প্রচারে ইনফ্লুয়েন্সর নিয়োগ করবে রাজ্য, শর্ত কী?
-
মোদির হাতে পৌঁছনোর আগেই গলে জল ‘ইন্ডিয়া গেট’! ছবি পোস্ট করে বেলজিয়াম বলল ‘নেক্সট টাইম’
-
নির্বাচনের আর দিন ২০ বাকি, তার আগে ‘ক্যাভিয়েট’ বিতর্কে বিদ্ধ সিএবি
-
নেহরু-গান্ধীদের পাশেই মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ! অবশেষে ছাড়পত্র কেন্দ্রীয় সংস্থার