Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

ডুয়ার্সে হাতির হানায় মৃত ১, বাইসনের তাণ্ডবে জখম ৩

মালবাজার ও আলিপুরদুয়ারে চাঞ্চল্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০১৮, ১৬:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০১৮, ১৬:১২

options
link
ডুয়ার্সে হাতির হানায় মৃত ১, বাইসনের তাণ্ডবে জখম ৩ zoom

অরূপ বসাক ও রাজকুমার কর্মকার: উত্তর বঙ্গের জেলাগুলিতে ক্রমশই বাড়ছে মানুষ ও বন্যপ্রাণীদের মধ্যে সংঘাত। বৃহস্পতিবার এমনই দু’টি পৃথক ঘটনায় মালবাজারে মৃত্যু হয়েছে এক ব্যক্তির ও আলিপুরদুয়ারে আহত হয়েছেন তিনজন।

[স্ত্রীকে খুন করে সাধুর বেশে আত্মগোপনকারী স্বামীকে গ্রেপ্তার করল সিআইডি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মালবাজারে হাতির আক্রমণে নিহত হয়েছেন এক ব্যক্তি। এদিন সকালে সাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। তারঘেরা থেকে কাঠামবাড়ির দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। রাজ্য সড়কের পাশে তারঘেরা চেকপোস্ট থেকে ২০০ মিটার দূরে যাওয়া মাত্রই একটি দাঁতাল হাতি তাঁর সামনে চলে আসে। মুহূর্তে ওই ব্যক্তিকে শুঁড়ে জড়িয়ে আছাড় মারে দাঁতাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এহেন ঘটনায় এলাকায় প্রবল আতঙ্ক ছড়ায়। থমকে যায় যানবাহন। ঘটনার পর ওই জায়গায় পৌঁছায় বন দপ্তরের কর্মীরা ও মালবাজার থানার পুলিশ। বন দপ্তর জানিয়েছে জঙ্গলেই হাতিটি রয়েছে। ফলে রাস্তায় টহল দিচ্ছেন বনকর্মীরা। তারঘেরার রেঞ্জার দুলাল ঘোষ জানিয়েছেন, মৃত ব্যক্তির নাম প্রিয়নাথ বিশ্বাস (৪০)। বাড়ি আমবাড়ি। পেশায় কাঠ মিস্ত্রি। সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হবে।

এদিকে পৃথক একটি ঘটনায়, আলিপুরদুয়ারে ছড়ায় বাইসনের আতঙ্ক। এদিন কালচিনি ব্লকের বক্সা ব্যাঘ্র প্রকল্পের লাগোয়া লতাবাড়ি এলাকায় হামলা চালায় বাইসনের দল। হামলায় গুরুতর জখম হয়েছেন তিনজন। খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের বন দপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বাইসনটিকে জঙ্গলে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন বনকর্মীরা। হ্যামিলটন গঞ্জের রেঞ্জ অফিসার নরেশ বিশ্বকর্মা বলেন, “জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকা বনকর্মীরা রয়েছেন। বাইসনটিকে জঙ্গলে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।” এদিকে পুর্ব সাতালি গ্রাম থেকে বাইসনটি বিশ্বনাথ পাড়াতে চলে এসেছে। সেখানেও বাইসন ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। বাইসনের ভয়ে গ্রাম ছেড়ে পালাতে শুরু করেছেন গ্রামবাসীরা।

[আজব চোরের গজব নেশায় শোরগোল গলসিতে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.