স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: মূল ‘কুশীলব’ চার কিশোর৷ পরনে ফুলপ্যান্ট, গায়ে গেঞ্জি কিংবা জামা৷ বয়স বারো থেকে চোদ্দো৷ মাঝ রাতে শিলিগুড়ির ইসকন মন্দিরের গর্ভগৃহে ঢুকে এরাই প্রণামীর বাক্স তুলে নিয়ে চম্পট দিল৷ সিসিটিভির ফুটেজে ধরা পড়ল সবটাই৷ তাতে দেখা যাচ্ছে, সবাই মিলে ধরাধরি করে ওই প্রণামী বাক্স নিয়ে পালাচ্ছে কিশোর চোরের দল৷ যা নজরে আসা মাত্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরে৷ সিসিটিভির ফুটেজ দেখে অবাক মন্দির কর্তৃপক্ষও৷ কিশোর চোরের দলের এই ‘সাহস’ ভাবাচ্ছে পুলিশকেও৷
(চিনে পাচারের চেষ্টা, শিলিগুড়িতে উদ্ধার কোটি টাকার সোনা)
সিসিটিভির ফুটেজ অনুযায়ী দেখা যাচ্ছে, শনিবার রাত একটা কুড়ি মিনিট নাগাদ মন্দির চত্বরে ঢোকে চার কিশোর৷ গর্ভগৃহের পাশে সিঁড়ি দিয়ে উপরে উঠে ছাদের দিক থেকে কাচ ভেঙে ভিতরে ঢোকে তারা৷ গর্ভগৃহে তিনটি প্রণামীর বাক্স রয়েছে৷ এর মধ্যে মূল বিগ্রহের সামনে রাখা সবথেকে বড় বাক্সটি হাতিয়ে মন্দিরে দরজা ভিতর থেকে খুলে চম্পট দেয় চোরের দল৷ পরে মন্দিরের বাইরে বাক্সটি ভেঙে টাকা-পয়সা ভাগ-বাটোয়ারা করে নিয়ে পালিয়ে যায়৷ ওই প্রণামী বাক্সে ৬০-৭০ হাজার টাকা ছিল বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ৷
রাতে মন্দিরে দু’জন নিজস্ব নিরাপত্তারক্ষী থাকে৷ তাদের নজরদারি এড়িয়ে কীভাবে এই চুরির ঘটনা ঘটল তা নিয়েই প্রশ্ন উঠছে৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার