রিন্টু ব্রহ্ম, কালনা: একটুতেই রেগে যেতেন গৃহশিক্ষক৷ ছাত্রের গায়ে হাত তুলতেন৷ তাই ছেলের জন্য অন্য গৃহশিক্ষক রেখেছিলেন পরিবারের লোকেরা৷ কিন্তু, তাতেও রেহাই মিলল না৷ কোচিং সেন্টারের সামনের রাস্তা যাওয়ার সময় ফের প্রাক্তন ছাত্রকে মারলেন ওই গৃহশিক্ষক! মারের চোটে জ্ঞান হারায় ওই কিশোর৷ হাসপাতালে ভরতি সে৷ থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রের মা৷ অভিযুক্ত গৃহশিক্ষকের বক্তব্য, রোজই তাঁর কোচিং সেন্টার সামনে দিয়ে যাওয়ার সময়ে বন্ধুদের সঙ্গে হট্টগোল করে ওই কিশোর৷ তাই মেজাজ ঠিক রাখতে পারেননি তিনি৷ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা শহরে৷
[মিশন হস্টেলে ছাত্রের মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের]
কালনা শহরের যোগীপাড়ার বাসিন্দা অর্ঘ্য সাহা৷ স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র সে৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, নবম শ্রেণিতে ওঠার পর, কয়েক মাস অর্ঘ্যকে বিজ্ঞান পড়িয়েছিলেন গৃহশিক্ষক কৌশিক সাহা৷ শহরের বিদ্যাবাগীশ পাড়ায় কোচিং সেন্টার চালান তিনি৷ কিন্তু, অল্পতেই রেগে যেতেন কৌশিক৷ কথায় কথায় ছাত্রের গায়ে হাতও তুলতেন তিনি৷ তাই মার্চ থেকে মাস থেকে অন্য কোচিং সেন্টারে পড়ছে অর্ঘ্য৷ রবিবার রাতে কৌশিক সরকারের কোচিং সেন্টারের সামনে দিযে বন্ধুদের সঙ্গে যাচ্ছিল সে৷ অভিযোগ, কোচিং সেন্টার থেকে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর আচমকাই বাইক নিয়ে অর্ঘ্য ও তার বন্ধুদের পথ আটকান ওই গৃহশিক্ষক৷ প্রাক্তন ছাত্রকে মারধর করেন তিনি৷ মাথায় ডাস্টারের আঘাতে জ্ঞান হারায় অর্ঘ্য৷ এখন কালনা মহকুমা হাসপাতালে ভরতি সে৷
কালনা থানায় অভিযুক্ত গৃহশিক্ষক কৌশিক সরকারের বিরুদ্ধে এফআইআর করেছেন অর্ঘ্য সাহার মা৷ তাঁর অভিযোগ, টিউশন হারিয়ে প্রতিহিংসার বশে তাঁর ছেলেকে মেরেছেন ওই গৃহশিক্ষক৷ প্রাক্তন ছাত্রকে তিনি যে মেরেছেন, তা অবশ্য অস্বীকার করেননি কৌশিক সরকারও৷ তাঁর বক্তব্য, প্রতিদিন কোচিং সেন্টারের সামনে রাস্তায় বন্ধুদের সঙ্গে হট্টগোল করে অর্ঘ্য৷ ঘটনার দিন তিনি আর মেজাজ ঠিক রাখতে পারেননি৷ এদিকে অভিযোগ দায়ের হলেও, এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ৷
ছবি: মোহন সাহা
[এবার সিলেবাসে জায়গা পাচ্ছে লোকসঙ্গীত ঝুমুর, চালু হচ্ছে ডিপ্লোমা কোর্স]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার