সুমন করাতি, হুগলি: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবসর গ্রহণের সিদ্ধান্তে তোলপাড় রাজ্য-রাজনীতি। তিনি রাজনীতিতে নামছেন, তাও স্পষ্ট। তবে কোন দলের হয়ে কাজ করবেন, সেটা নিশ্চিত করেননি। এই পরিস্থিতিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এক হাত নিলেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন, দীর্ঘদিন ধরে উনি যে মামলার বিচার করছেন, তা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে এবং উদ্দেশ্যপ্রণোদিত।
রবিবারই সংবাদমাধ্যমের সামনে বিচারপতি পদ থেকে অবসর গ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই প্রসঙ্গ তুলেই এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একহাত নিলেন কল্যাণ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “আমি প্রথম থেকে বলেছি বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিচার করছেন। আজ সেটাই প্রমাণ হয়ে গেল। এর আগে শুভেন্দু-রাজীবরা যখন বিজেপিতে যায়, আমি আট মাস আগে বলে দিয়েছিলাম।” এর পরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিঁধে সাংসদ আরও বলেন, “বাংলা নয় ভারতবর্ষের বিচারব্যবস্থায় একটা কলঙ্ক উনি। ওনার মত লোকের জন্য বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধা ভক্তি হারাচ্ছে মানুষ।”
[আরও পড়ুন: ‘মোদিজি ক্ষমা করলেন না’, লোকসভায় টিকিট না পেয়ে অভিমানী সাধ্বী প্রজ্ঞা]
এখানেই শেষ নয়, এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়ে দাবি করেছেন ভোটের লড়াইয়ে কোনওভাবেই জিততে পারবেন না বিচারপতি। তাঁর কথায়, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদে বসে ক্ষমতার অপব্যবহার করেছেন। যেখানে দাঁড়াবেন সেখানেই হারাব। আসুক রাজনীতির ময়দানে।” কিন্তু ঠিক কী হতে চলেছেন? ভোটে দাঁড়াবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? ফল কী হবে? সেদিকেই তাঁকিয়ে সকলে।
[আরও পড়ুন: গভীর রাতে বাইকের বেপরোয়া গতি, মহেশতলায় দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের]
সর্বশেষ খবর
-
১২ বছরে ৩৪ বার, বিদেশভূমে রাজার রাজা মোদি, এবার পেলেন সেশেলসের সর্বোচ্চ সম্মান!
-
নিয়ম মানলে স্নানযাত্রাতেই ঘুরবে ভাগ্যের চাকা, জেনে নিন পুজোর শুভ তিথি
-
পুলিশ হেফাজতে মদ্যপানের আবদার নির্লজ্জ সিয়ার! প্রকাশ্যে ‘খুনি’ প্রেমিকের সঙ্গে ‘ঘনিষ্ঠ’ ভিডিও
-
বরাদ্দ সত্ত্বেও হয়নি কাজ, তৃণমূল কাউন্সিলরকে বৃষ্টিতে বেহাল বারাসত ঘুরে দেখালেন বিজেপি কর্মীরা
-
‘লক্ষ্মী ছেলে’ থেকে অ্যাকশন হিরো, প্রকাশ্যে উজানের ‘কাতুকুতু বুড়ো’র টিজার