Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Kalyani

৬ মাসের শিশুপুত্রকে খুনের পর সেপটিক ট্যাঙ্কে ফেলল মা! হাড়হিম কাণ্ড কল্যাণীতে

কেন এই নৃশংসতা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৫, ১০:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৫, ১০:৫৬

options
link
৬ মাসের শিশুপুত্রকে খুনের পর সেপটিক ট্যাঙ্কে ফেলল মা! হাড়হিম কাণ্ড কল্যাণীতে zoom
Advertisement

সুবীর দাস, কল্যাণী: ৬ মাসের শিশুপুত্রকে খুনের পর সেপটিক ট্যাঙ্কে ফেলল মা! হাড়হিম কাণ্ড নদিয়ার কল্যাণীতে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন এই নৃশংসতা? জানতে শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, নদিয়ার কল্যাণী থানার সগুনা তেলিগাছার বাসিন্দা ওই বধূর নাম রূপা ঘোষ। তার স্বামী সোমনাথ ঘোষ। পেশায় জলের ব্যবসায়ী। বছর তিনেক আগে সোমানাথের সঙ্গে বিয়ে হয় রূপার। এটা মহিলার দ্বিতীয় বিবাহ। তবে এই সংসারও খুব একটা সুখের ছিল না। অশান্তি লেগেই থাকে দম্পতির মধ্যে। এরই মাঝে শুক্রবার রাতে হঠাৎ করে ঘর থেকে ছেলে চুরি হয়ে গিয়েছে বলে সকলকে জানায় মা রূপা। এরপর খোঁজাখুঁজি শুরু করা হয়। খবর দেওয়া হয় থানায়।

Advertisement

খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। রূপাকে জিজ্ঞাসাবাদ করতেই সন্দেহ দানা বাঁধে তাঁদের মনে। বধূকে চেপে ধরতেই প্রকাশ্যে আসে আসল ঘটনা। পুলিশের দাবি, চাপের মুখে খুনের কথা স্বীকার করে নেয় রূপা। এরপর তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার করা হয় শিশুর দেহ। রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। কিন্তু কেন এই খুন? তা এখনও স্পষ্ট নয় বলেই জানিয়েছেন তদন্তকারীরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.