ধীমান রায়, কাটোয়া: দলীয় প্রার্থীকে তুলে নিয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করানো হতে পারে। এই আশঙ্কায় দিনভর মহিলা প্রার্থীকে পাহারা দিলেন বিজেপি কর্মীরা। সেই সঙ্গে প্রার্থীর বাড়িতেই হল খাওয়াদাওয়া। ঘটনাস্থল ভাতারের কুমারুন গ্রাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুমারুন গ্রামের ১৩০ নম্বর সংসদের বিজেপি প্রার্থী শুচিস্মিতা হাটি। তাঁর উপরে হামলা হতে পারে। এই আশঙ্কা থেকে প্রার্থীর বাড়িতেই সকাল থেকে পাহারায় ছিলেন প্রায় ৩০-৩২ জন বিজেপি কর্মী। পাহারার পাশাপাশি প্রার্থীর বাড়িতেই পিকনিক করলেন কর্মীরা। বস্তুত একসঙ্গে ‘রথ দেখা কলা বেচা’ দুটোই হল তাঁদের।
[গ্রামীণ হাওড়ায় তৃণমূলকে হারাতে নিচুতলার বাম-কংগ্রেস এখন ভাই ভাই]
বিজেপির ৩৪ নম্বর গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী কুমারুন গ্রামের বাসিন্দা শুচিস্মিতা হাটি। তিনি বামুনাড়া পঞ্চায়েতের ১৩০ নম্বর সংসদের প্রার্থী হয়েছেন। বাড়িতে রয়েছেন শ্বশুর, শাশুড়ি, স্বামী ও দুই সন্তান। ছোট ছেলের বয়স মাত্র ছ’মাস। স্বামী চাষাবাদ করেন। শুচিস্মিতাদেবী বহুদিন ধরেই বিজেপি দলের সঙ্গে যুক্ত। শনিবার সকাল থেকে তাঁর বাড়িতে বিজেপি কর্মীদের ভিড়। দেখা যায় প্রায় ৩০-৩২ জন স্থানীয় বিজেপি কর্মী পিকনিকের আয়োজন করেছেন। একসঙ্গে চলছে খাওয়াদাওয়া। কিন্তু কেন এই ব্যবস্থা? শুচিস্মিতাদেবী বলেন, ‘আমি বিজেপির প্রার্থী হওয়ার জন্য নানাভাবে হুমকি আসছিল। শুক্রবার সন্ধ্যায় অন্যগ্রাম থেকে প্রায় ১০-১২ জন বাইকে চড়ে আসে। তারা মনোনয়ন তোলার জন্য হুমকি দিয়ে গিয়েছিল। এমনকী, বলে গিয়েছিল ওরা আবার শনিবার সকাল ১০টায় আসবে। সেই থেকে আমি আতঙ্কে ছিলাম। তারপর দলীয় নেতৃত্বকে জানালে এই ব্যবস্থা করা হয়।’

[পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় বাহিনী চেয়ে পাঁচ রাজ্যকে চিঠি নবান্নের]
এই প্রসঙ্গে শুচিস্মিতাদেবীর স্বামী জয়ন্ত হাটি বলেন, ‘আমি ঘটনার কথা গ্রামের ছেলেদের বলি। ওরা আমাকে সাহস জোগায়। ছেলেরাই নিজেদের খরচে আমার বাড়িতে খাওয়াদাওয়ার ব্যবস্থা করে। একই সঙ্গে পাহারাও দেয় সারাদিন।’ স্থানীয় বাসিন্দা বাবু লোহার, বাসুদেব মাজিরা বলেন, ‘যে যার রাজনীতি করতেই পারে। তাই বলে অন্য গ্রাম থেকে আমাদের গ্রামে এসে একজন মহিলাকে হুমকি দিয়ে যাবে এটা মানা যায় না। হার জিত অন্য কথা। কিন্তু গ্রামের বধূর সন্মান রক্ষা আমাদের কর্তব্য।’ প্রার্থীর বাড়িতে গিয়ে দেখা গেল রীতিমতো পাত পেড়ে খেতে বসেছেন বিজেপি কর্মীরা। সকলের মুখেই হাসি। চলে পরিবেশন।
সর্বশেষ খবর
-
তীর্থে যাওয়া হল না, দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়ির, মধ্যপ্রদেশে একই পরিবারের ৪ জনের মৃত্যু
-
বারুইপুর ধর্ষণকাণ্ডে গণপিটুনিতে উসকানি! শ্রীলেখার বিরুদ্ধে এফআইআর বিজেপি নেতার
-
ইরানের পরমাণু ঘঁটিতে গোলাবর্ষণ আমেরিকার! ছড়াবে তেজস্ক্রিয় বিকিরণ?
-
১৫৮ বছর পর হিমালয়ের বুকে খোঁজ মিলল বিরল ফুলের, বিজ্ঞানী দলের পুরোধা তিন ভারতীয়
-
বর্ষার কালো মেঘ দেখলেই কেন হয় মনখারাপ? জেনে নিন অবসাদ কাটানোর ৪ উপায়