Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

চলন্ত ট্যাক্সিতে উঠে ছিনতাই, যাত্রীর সোনার চেন ও ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

গ্রেপ্তার চালক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০১৮, ১৬:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০১৮, ১৬:৪৭

options
link
চলন্ত ট্যাক্সিতে উঠে ছিনতাই, যাত্রীর সোনার চেন ও ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের zoom

অর্ণব আইচ: কলকাতা বিমানবন্দরে যাওয়ার পথে চলন্ত ট্যাক্সিতে ছিনতাই। নগদ অর্থ-সহ সোনার হার খোয়ালেন এক ব্যবসায়ী৷ যাত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ চালককে গ্রেপ্তার করেছে৷ চলন্ত ট্যাক্সির মধ্যে থেকে যাত্রীর নগদ টাকা-সহ সোনার অলঙ্কার খোয়া যাওয়ার ঘটনায় প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দরে ত্রিপুরার ফ্লাইট ধরার জন্য হাওড়া থেকে ট্যাক্সিতে ওঠেন সুদীপ রঞ্জন নামের এক ব্যক্তি৷ হাওড়া থেকে ময়দান হয়ে কলকাতা বিমানবন্দর যাওয়ার পথে তাঁর বুকিং করা ট্যাক্সিটিতে বলপূর্বক পোস্তা থেকে উঠে পরে চার অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। এরপর সুদীপবাবুর কাছ থেকে তারা সোনার চেন এবং নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়৷ এরপরে ওই দুষ্কৃতীদলটি মানিকতলা ক্রসিংয়ে নেমে যায়৷ এই ঘটনায় হতবাক হন সুদীপ রঞ্জন৷ তিনি কলকাতা বিমানবন্দরে সিআইএসএফকে গোটা ঘটনাটি জানান৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সিআইএসএফ ওই ট্যাক্সিচালককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ যাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে ওই চালককে আটক করে পুলিশ৷ তবে, চালকে গ্রেপ্তার করলেও গোটা ঘটনায় বেশ কিছু প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে৷ বিমানে ত্রিপুরা যাওয়ার জন্য কেন ওই ব্যক্তি নগদ ৪০ হাজার টাকা নিয়ে ঘুরছিলেন৷ একসঙ্গে এত পরিমাণ নগদ অর্থ নিয়ে কলকাতা থেকে ত্রিপুরা যাওয়ার কারণও খতিয়ে দেখছে পুলিশ৷ একই সঙ্গে হাওড়া থেকে বিমানবন্দর যাওয়ার পথে পোস্তার কাছে কীভাবে দুষ্কৃতী দলটি গাড়ির মধ্যে উঠে বসল? যাত্রীর কাছে মোটা অঙ্কের নগদ অর্থ মজুত থাকার খবর কি আগেই জানত ওই দুষ্কৃতীদলটি? এই ঘটনার পিছনে চালকের ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখছে পুলিশ৷ তদন্তের স্বার্থে চালকে আটক করে চলছে জেরা৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.