Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১ অক্টোবর ২০২৬
Konnagar BJP Clash

‘বিধায়েকর নামে বাজে কথা!’ উত্তরপাড়ার দীপাঞ্জন-ঘনিষ্ঠ মণ্ডল সভাপতির হাতে মার খেল দলীয় কর্মীরাই

অভিযোগ, বিধায়কের নামে বাজে কথা বলার প্রতিবাদেই দলের কর্মীদের মারধর করেন মণ্ডল সভাপতি।

সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১৬:২৪

link
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১৬:২৪

options
link
‘বিধায়েকর নামে বাজে কথা!’ উত্তরপাড়ার দীপাঞ্জন-ঘনিষ্ঠ মণ্ডল সভাপতির হাতে মার খেল দলীয় কর্মীরাই zoom
আক্রান্ত বিজেপি কর্মী (বাঁ দিকে)। বিধায়কের সঙ্গে অভিযুক্ত আকাশ রায় (ডান দিকে)।
Advertisement

এবার কোন্নগরে বিজেপির অন্দরে হুলস্থূল কাণ্ড (Konnagar BJP Clash) এলাকারই বিজেপি কর্মীদের পেটানোর অভিযোগ উঠল উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর ঘনিষ্ঠ বিজেপি মণ্ডল সভাপতি আকাশ রায়ের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, বিধায়কের নামে বাজে কথা বলার প্রতিবাদেই দলের কর্মীদের মারধর করেন মণ্ডল সভাপতি।

জানা গিয়েছে, কোন্নগর মাদার ডেয়ারী মোড়ে শনিবার সন্ধ্যায় বসেছিলেন এলাকারই কয়েকজন বিজেপি কর্মী। অভিযোগ বিজেপি মণ্ডল সভাপতি আকাশ রায়ের সঙ্গে বেশ কিছু লোকজন সেখানে আসেন। এরপরই দু’এক কথা বলতে বলতে শুরু হয় মারামারি। অভিযোগ, রাস্তায় ফেলে পেটানো হয় বিজেপি কর্মীদের। হামলায় ৪ জন আহত হয়েছেন বলে খবর। বিজেপি কোন্নগর মণ্ডল সম্পাদক শম্পা সিনহার অভিযোগ, “মণ্ডল সভাপতি এসে তাঁদের গালিগালাজ করে বলতে থাকে, বিধায়কের নামে উল্টোপাল্টা কথা কেন? এরপরই মার শুরু করে।” আহতরা প্রথমে কোন্নগর পুরসভা হাসপাতাল পরে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করান। ঘটনায় উত্তরপাড়া থানায় অভিযোগ জানানো হবে বলেও জানান আক্রান্তরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কোন্নগরের বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ, সম্প্রতি পার্ক স্ট্রিটের একটি হোটেলে পুলিশের সঙ্গে অভব্য আচরনের জন্য গ্রেপ্তার হয়েছিলেন আকাশ রায়। দল তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা তখন নেয়নি উত্তরপাড়া বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী ঘনিষ্ঠ বলে। দল যখন বলছে গোষ্ঠী দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। তখন দলেরই কর্মীদের মারধর করায় এবার দল কি ব্যবস্থা নেয় সেটাই দেখার।” রাতেই ঘটনার খবর পেয়ে শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির নব নিযুক্ত সভানেত্রী শশি সিং কোন্নগর মাতৃসদন হাসপাতালে গিয়েছিলেন বলে খবর। তবে ঘটনা সম্পর্কে মুখ খুলতে চাননি দলের কেউই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.