সৈকত মাইতি, তমলুক: একটানা বৃষ্টিতে বিপত্তি। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে দিঘা যাওয়ার পথে রেললাইনে বড়সড় ধস। তার ফলে ব্যাহত ট্রেন চলাচল। আতঙ্কিত যাত্রীরা।
রেল সূত্রে খবর, নন্দকুমার থেকে দিঘা যাওয়ার পথে উত্তর নরঘাট এলাকার গিরির চক এলাকায় রেললাইনের মাঝে প্রায় ১৫ ফুটের মতো এলাকায় ধস নামে। শনিবার সকালে স্থানীয়রা ধস দেখতে পান। নন্দকুমার স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা।
[আরও পড়ুন: ‘দোষ প্রমাণ হলে জেলে পাঠানো উচিত’, বিশ্বভারতীর উপাচার্যকে তীব্র আক্রমণ অনুপমের]
এদিকে, রেললাইনে ধসের ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শুরু হয় লাইন মেরামতির কাজ। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার হন যাত্রীরা। আতঙ্কিতও তাঁরা। মাসখানেক আগে ওড়িশার বাহানাগায় দুর্ঘটনার শিকার হয় করমণ্ডল এক্সপ্রেস। প্রাণহানিও হয় বহু। তার রেশ কাটতে না কাটতেই ফের রেল লাইনে ধসের ঘটনায় শিউড়ে উঠছেন প্রায় প্রত্যেকেই। তবে ধস সকলের নজরে পড়ায় অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি।
[আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা]
সর্বশেষ খবর
-
‘যেমন আছো তেমনই থেকো’, ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র লুক পোস্ট করে রুক্মিণীর জন্মদিনে প্রেমমাখা বার্তা দেবের
-
তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা, মারধর! এবার গ্রেপ্তার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
-
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু হাজার ছুঁই ছুঁই! উদ্ধারকাজের গতি নিয়ে সরকারের উপরে রুষ্ট আমজনতা
-
বিশ্বকাপ যেন প্রহসন, উৎসব ভুলে স্টেডিয়ামে ছেলে-মেয়ের শব খুঁজছে মায়েদের ‘সার্চ পার্টি’
-
‘২ বছরে একটা করে বাংলা ছবি করতেই হবে’, বিধায়ক রূপাকে পরামর্শ অনুপম খেরের