শুভদীপ রায় নন্দী: চা বাগানের এক প্রান্তে রেললাইন। রেললাইনে দিকটা ঝোপ-জঙ্গলে ভরা। সেই ঝোপের আড়ালেই ঘাপটি মেরে বসে আছে চিতাবাঘ! বৃহস্পতিবার সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিলিগুড়ি লাগোয়া বাগডোগরার অটল চা বাগানে। খবর দেওয়া হয় বন দপ্তরে। কিন্তু বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘটে গেল দুর্ঘটা। রেললাইন থেকে পূর্ণবয়ষ্ক চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করেন বনকর্মীরা। প্রাথমিক তদন্তে অনুমান, ট্রেনের ধাক্কায় মারা গিয়েছে প্রাণীটি।
[ছাত্র সংসদের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, উত্তপ্ত জলপাইগুড়ি মহিলা কলেজ]
বাগডোগরার অটল চা বাগানের পাশে গভীর জঙ্গল। জঙ্গল আর চা বাগানের মাঝ বরাবর চলে গিয়েছে রেললাইন। বনকর্মীদের অনুমান, রাতে সম্ভবত রেললাইন পেরিয়ে চা বাগানে ঢুকতে গিয়েছিল চিতাবাঘটি। আর তখনই ঘটে দুর্ঘটনা। বাঘটিকে ধাক্কা মারে ট্রেন। মারা যায় পশুটি। রাতভর রেললাইনে পড়েছিল মৃতদেহ। বৃহস্পতিবার সকালে মৃত চিতাবাঘটিকে দেখতে পান অটল চা বাগানের শ্রমিকরা। বনকর্মীর জানিয়েছেন, বাঘটির মুখে ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। সাধারণত ট্রেনের ধাক্কায় মৃত্যু হলে এমন আঘাত লাগে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে বনদপ্তর। কার্শিয়াং বিভাগের ডিএফও সন্দীপ বেরোয়াল জানিয়েছেন, ‘রেললাইনে যেভাবে চিতাবাঘের মৃতদেহটি পড়েছিল, তাতে মনে হচ্ছে ট্রেনের ধাক্কাতে মৃত্যু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট হাতে এলেই মৃত্যু সঠিক কারণ জানা যাবে।’ কয়েক দিন আগে ডুয়ার্সের বানারহাটে লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা গিয়েছিল একটি স্ত্রী হাতি ও তার শাবক। ঘটনার প্রতিবাদে মৃত হাতিদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। হয় রেল অবরোধও।
[ ডাকঘরের ২০০ আমানতকারীর কোটি টাকা হাতিয়ে উধাও পোস্টমাস্টার]
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের