রাজা দাস, বালুরঘাট: মতাদর্শগত বিভেদ যতই থাক, ক্ষমতা দখলের লড়াই সবাই এক৷ জোট বেঁধে বোর্ড গঠনের লক্ষ্যে পার্টি লাইনের ঊর্ধ্বে উঠে বামেদের সঙ্গে হাত মেলাতে তোড়জোড় শুরু করল বিজেপি৷ বামেদের নিয়েই চকভৃগু এবারের গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের পথে পা বাড়াচ্ছে বিজেপি নেতৃত্ব৷ আপাতত রাজনৈতিক বিভাজন ভুলে লাল শিবিরেই আস্থা রাখছে গেরুয়া শিবির৷ তবে, গোপনীয়তা রাখতে এখন এনিয়ে কিছুই বলতে নারাজ বামেরা৷ পাছে আলিমুদ্দিন স্ট্রিটের কর্তাদের রোষের মুখে পড়তে হয়!
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের মধ্যে রয়েছে চকভৃগু গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের ১৪টি সংসদের মধ্যে বিজেপি পাঁচ, বাম পাঁচটি ও তৃণমূলের দখলে রয়েছে চারটি৷ বামেদের সঙ্গে টাই হয়েছে বিজেপির৷ এই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করতে বামেদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে বিজেপি৷ এই মুহূর্তে বামেদেরকে নিয়েই সেখানে বোর্ড গড়ার ব্যাপারে আশাবাদী গেরুয়া শিবির৷
[দার্জিলিংয়ে ফুটবল জ্বর, পর্যটক টানতে বিশ্বকাপের রঙে সেজেছে পাহাড়]
পঞ্চায়েতে ভাল ফল হওয়ায় অন্যান্য দল ছেড়ে রবিবার চকভৃগুর ডাকরা এলাকায় বিজেপিতে যোগ দিয়েছেন পাঁচ শতাধিক কর্মী৷ ফলে এলাকায় বোর্ড গঠনের ব্যাপারে আরও একধাপ কৌশল অবলম্বন করতে চলেছে জেলার গেরুয়া শিবির৷ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, এলাকার বহু তৃণমূল নেতা কর্মীরা তাঁদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বিজেপিতে যোগদানের ব্যাপারে৷ কিন্তু, তারপরেও তাঁরা তৃণমূলকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করতে চান না৷ কেননা মানুষ ওই এলাকায় তৃণমূলকে হঠাতে বিজেপিকে ব্যাপক ভোট দিয়ে নির্বাচিত করেছেন৷ মানুষের ভরসাকে তাঁরা হারাতে চান না৷ এই পরিস্থিতিতে তাঁরা বামেদের পাশে চাইছেন বোর্ড গড়তে৷ বিজেপির আশা, বোর্ড গঠনের ক্ষেত্রে বামেদের পাশে পাওয়া যাবে৷
অন্যদিকে, সম্পূর্ণ রাজনৈতিক কৌশল অবলম্বন করে আরএসপির জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরী জানান, এখনও তাঁরা চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেননি৷ দলীয়ভাবে বসে সিদ্ধান্ত নেওয়া হবে৷ বরাবর বামেদের দখলে থাকা চকভৃগু গ্রাম পঞ্চায়েতটি ২০১৩-তে দখল নেয় তৃণমূল। কিন্তু এলাকার মানুষের অভাব অভিযোগ দিন দিন বাড়ছিল। মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থতা নিয়ে বেশ কয়েকবার স্থানীয় তৃণমূল নেতাদের হেনস্তা হতে দেখা গিয়েছে৷ ভোটের আগে থেকে সেখানে শাসক বিরোধী হাওয়া বইছিল৷
[ভাগাড় কাণ্ডের জের, বালুরঘাটে ফুড লাইসেন্স বিলিতে জোর প্রশাসনের]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে