Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

রাজ্যসভায় বামেদের প্রার্থী বিকাশ ভট্টাচার্য!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভার লড়াইয়ে বিকাশ ভট্টাচার্যকেই সৈনিক হিসেবে বেছে নিল বামেরা। এর আগে প্রার্থী হিসেবে একাধিক অরাজনৈতিক ব্যক্তিত্বের নাম উঠে এসেছে। সে তালিকায় ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তবে রাজনৈতিক কারণেই শেষমেশ বিকাশবাবুর উপরই ভরসা রাখার সিদ্ধান্ত বামেদের। কেন বিকাশ ভট্টাচার্য? রাজনৈতিক নেতা হিসেবে বিকাশবাবুর ইমেজ স্বচ্ছ। পাশাপাশি তিনি দুঁদে আইনজীবী। সারদা-নারদা মামলায় ঠিক যতখানি ভূমিকা আছে … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/bengal/left-to-propose-bikash-ranjan-bhattacharya-as-rajya-sabha-candidate/pid/76841/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "রাজ্যসভায় বামেদের প্রার্থী বিকাশ ভট্টাচার্য!"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০১৭, ১৫:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০১৭, ১৫:৫৯

options
link
রাজ্যসভায় বামেদের প্রার্থী বিকাশ ভট্টাচার্য! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভার লড়াইয়ে বিকাশ ভট্টাচার্যকেই সৈনিক হিসেবে বেছে নিল বামেরা। এর আগে প্রার্থী হিসেবে একাধিক অরাজনৈতিক ব্যক্তিত্বের নাম উঠে এসেছে। সে তালিকায় ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তবে রাজনৈতিক কারণেই শেষমেশ বিকাশবাবুর উপরই ভরসা রাখার সিদ্ধান্ত বামেদের।

কেন বিকাশ ভট্টাচার্য? রাজনৈতিক নেতা হিসেবে বিকাশবাবুর ইমেজ স্বচ্ছ। পাশাপাশি তিনি দুঁদে আইনজীবী। সারদা-নারদা মামলায় ঠিক যতখানি ভূমিকা আছে আবদুল মান্নানের, ততখানি কৃতিত্ব বিকাশ ভট্টাচার্যেরও। দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত মামলাগুলি পৌঁছেছে তাঁর দৌলতেই।মুনশিয়ানার সঙ্গে রাজ্যে বিরোধিতার জমি তৈরি করে দিয়েছেন তিনি। ফলে কংগ্রেসের নেতাদের মধ্যেও বিকাশবাবুর গ্রহণযোগ্যতা আছে। সেক্ষেত্রে বাড়তি সুবিধা পেতে পারে বামেরা।  এই সমীকরণ আঁচ করেই তাঁকে রাজ্যসভার প্রার্থী করার ভাবনা বামেদের। তবে আগামিকাল বামেদের বৈঠকেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.