অরূপ বসাক, মালবাজার: বাড়িতে ঢুকে স্কুল ছাত্রীকে টেনে নিয়ে গেল চিতাবাঘ। পড়শিরা বন্যপ্রাণীটিকে তাড়া করলেও শেষরক্ষা হল না। চিতাবাঘের হামলায় মৃত্যু হল একটি কিশোরীর। জঙ্গলের পাশে রক্তাক্ত দেহটি ফেলে সে চম্পট দেয়। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে এলে চরম বিক্ষোভ দেখায় জলপাইগুড়ির মাল বাজার এলাকার দক্ষিণ খেরকাটা গ্রামের বাসিন্দারা।
মৃত কিশোরীর নাম সুশীলা গোয়ালা। বয়স মাত্র ১২ বছর। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের দক্ষিণ খেরকাটা গ্রামে। জানা গিয়েছে, কিশোরী বাড়ি উঠোনে হাত-পা ধুয়ে ঘরে যাচ্ছিল। সেই সময় চিতাবাঘ তার উপর হামলা করে। তুলে নিয়ে যায়। সেই সময় নাবালিকার বাড়িতে কেউ ছিল না। কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন চিতাবাঘটিকে তাড়া করে। যদিও ততক্ষণে চিতা বাঘের হামলায় তার মৃত্যু হয়েছে।

শেষমেষ চিতাবাঘটি কিশোরীকে জঙ্গলের কাছাকাছিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ওই গ্রামের বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়েছেন। এর পর খবর পেয়ে ছুটে আসেন বনকর্মীরা। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। ঘটনা প্রসঙ্গে গরুমারা বন্যপ্রাণ বিভাগের রাজীব দে বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। নাবালিকার পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার বন্দোবস্ত করা হবে।”
সর্বশেষ খবর
-
মাঝ সমুদ্রে থামল ইঞ্জিন, অথৈ জলে অন্ধ্রের ৮ মৎস্যজীবী! ২৮ দিন পর দৈবক্রমে দিঘায় উদ্ধার
-
১০ লক্ষ টাকা প্রতারণা! ৬ বছর আগের ঘটনায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলের বিরুদ্ধে দায়ের অভিযোগ
-
অপারেশন সিঁদুরে ব্যবহার করেছিল পাকিস্তান, শত্রুর সেই চোখ অন্ধ করতে ভারতের হাতে নয়া ক্ষেপণাস্ত্র
-
২২ হাজার কোটির ঋণ শোধ মাত্র ৬.৫ কোটিতে! বিরাট স্বস্তি পেলেন জি গ্রুপের কর্ণধার সুভাষ চন্দ্র
-
‘লেবু কেটে বৃষ্টি থামিয়েছি’, বিজেপি সাংসদের মন্তব্যে হইচই! খোঁচা দিয়ে কী বলল কংগ্রেস?